News Flash

  • Home
  • দিনের খবর
  • কাশ্মীরে এখনও সন্ত্রাস শেষ হয়নি, পুঞ্চ-হামলার প্রেক্ষিতে মন্তব্য ফারুকের
Image

কাশ্মীরে এখনও সন্ত্রাস শেষ হয়নি, পুঞ্চ-হামলার প্রেক্ষিতে মন্তব্য ফারুকের

শ্রীনগর, ২২ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ এখনও শেষ হয়নি। জোর দিয়ে বললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে ফারুক আব্দুল্লাহ বলেছেন, “জম্মু ও কাশ্মীরে এখনও সন্ত্রাস চলছে, এইমাত্র একটা ঘটনা ঘটেছে। সন্ত্রাস শেষ হয়নি। তাঁরা (কেন্দ্রীয় সরকার) শুধু কাশ্মীরে পর্যটন বাড়ানোর কথা বলছে। একজন পর্যটক গুলিবিদ্ধ হলে এখানে কেউ আসবে না।”

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪ জন সৈনিক শহীদ হয়েছেন, এছাড়াও ৩ জন জওয়ান আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জম্মুর পুঞ্চে ভারতীয় সেনার একটি ট্রাক লক্ষ্য করে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। ওই ট্রাকটিতে জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। পুঞ্চের থানামান্দি এলাকার শাবনীতে কয়েক জন জঙ্গি ট্রাকটি লক্ষ্য করে গুলি চালায়। হামলায় ৪ জন জওয়ান প্রাণ হারিয়েছেন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top