News Flash

  • Home
  • দেশ
  • কানপুরে এক কোটি টাকার বেআইনি মদ ধরল এসটিএফ, গ্রেফতার করল এক পাচারকারী
Image

কানপুরে এক কোটি টাকার বেআইনি মদ ধরল এসটিএফ, গ্রেফতার করল এক পাচারকারী

কানপুর, ২১ ডিসেম্বর (হি.স.) : প্রায় এক কোটি টাকার বেআইনি বিদেশী মদ সহ বৃহস্পতিবার এক পাচারকারীকে গ্রেফতার করল এসটিএফ ও মহারাজপুর থানার পুলিশ । এই ব্যাপারে থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারপ্রাপ্ত থানার ইনচার্জ পবন মিশ্র বলেন, পাঞ্জাবের বাসিন্দা উদয়ভান সিং হরিয়ানা থেকে বিহারে একটি ট্রাকে প্রায় এক কোটি টাকার অবৈধ বিদেশী মদ নিয়ে যাচ্ছিল। এসটিএফ প্রয়াগরাজ ফিল্ড ইউনিটের সাব-ইন্সপেক্টর রণেন্দ্র সিং এবং তাঁর দল তথ্য পেয়েছিলেন যে লক্ষ লক্ষ টাকার মদ পাচার করা হচ্ছে এবং অবৈধভাবে বিহারে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর মহারাজপুর থানায় যোগাযোগ করা হয় এবং চালকসহ ট্রাকটিকে আটক করা হয়। আটক ট্রাক চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Releated Posts

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top