News Flash

  • Home
  • Uncategorized
  • সঠিক সময় বর্তমান সরকারকে যোগ্য জবাব দেবে জনসাধারণ : শরদ পওয়ার
Image

সঠিক সময় বর্তমান সরকারকে যোগ্য জবাব দেবে জনসাধারণ : শরদ পওয়ার

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। তাঁর মতে, দেশের জনগণ সবকিছু দেখছে, সঠিক সময়ে বর্তমান সরকারকে যোগ্য জবাব ফিরিয়ে দেবে দেশের জনসাধারণ। সংসদ থেকে বহিষ্কারের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন সাসপেন্ড হওয়া সাংসদরা। তাঁরা সংসদ থেকে বিজয় চক পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করেন। এদিন সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরদ পওয়ার বলেছেন, “আমি বিশ্বাস করি, দেশের জনগণ সবকিছু দেখছেন। দেশবাসী সঠিক সময়ে এই সরকারকে উপযুক্ত জবাব ফিরিয়ে দেবে।” প্রসঙ্গত, এদিন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শরদ পওয়ারও। সংসদ থেকে বিপুল সংখ্যক সাংসদকে বহিষ্কার করার জন্য সরকারের সমালোচনা করেন তিনি।

শরদ পওয়ার আরও বলেছেন, “আমরা সর্বদা প্রতিষ্ঠানকে সম্মান করি… সংসদে যা ঘটেছে তা দেশের ইতিহাসে আগে কখনও ঘটেনি। সংসদ থেকে ১৫০ জন সাংসদকে বহিষ্কারের ঐতিহাসিক কাজ হয়েছে। শুধু একটাই দাবি ছিল, তাঁরা (সংসদ নিরাপত্তা লঙ্ঘনের অভিযুক্তরা) কীভাবে এলো এবং কারা তাদের পাস দিয়েছে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি। এটা সংসদের অধিকার।” তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নকল করা প্রসঙ্গে পওয়ার বলেছেন, “কেউ যদি আমার বিরুদ্ধে কিছু বলে, মানে আমি এটা বলব না যে এটি মারাঠা এবং কৃষকদের অপমান…আমি কখনই তা বলব না।”

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top