News Flash

  • Home
  • খেলা
  • প্রগতির গতির কাছে এগিয়ে চলোর জয়ের ধারা ব্যাহত
Image

প্রগতির গতির কাছে এগিয়ে চলোর জয়ের ধারা ব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।।

প্রগতির গতির কাছে আটকে গেল এগিয়ে চলো সংঘ। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে পঞ্চায়েত মাঠে মঙ্গলবার ঘটলো এই ঘটনা। টস জিতে প্রগতি শিবির প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সুবাদে ৪০ ওভার খেলে সাত উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৪৮ রান। ব্যাট হাতে প্রগতির হয়ে শ্রেষ্ঠাংশু দেব ৬৯, ইয়াশ দেববর্মা ৩৭, রাহুল মিয়া ২১ উল্লেখযোগ্য রান করে। বলে এগিয়ে চলো ওর পক্ষে দ্বিগবিজয় মজুমদার তিনটি এবং একটি করে উইকেট নেয় ময়ুক চৌধুরী ও শঙ্খদীপ দাসরা। পাল্টা খেলতে নেমে এগিয়ে চলো সংঘের সামনে লক্ষ মাত্রা দাঁড়ায় ১৪৯ রানের । যাকে তাড়া করতে নেমে এগিয়ে চলো সংঘ শিবির শুরু থেকেই উইকেট হারাতে থাকে।  একের পর এক উইকেট হারিয়ে ২৮.১  ওভারে সব উইকেটের বিনিময়ে এগিয়ে চলোর সংগৃহীত স্কোর  দাঁড়ায় ৫০ রানে। ব্যাটে শ্রেয়ান ভৌমিক ১১, ময়ুক চৌধুরী ৯ রানই করতে সক্ষম হয়। বলে প্রগতির হয়ে দুটি করে উইকেট নেয় দেবপ্রিয় দে, নবীন উদ্দিন ও ঋদ্ধিমান কররা। রাহুল মিয়া একটি উইকেট নেয়।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top