News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) ভারী বর্ষণে বিপর্যস্ত তামিলনাড়ু; চার জেলায় ”লাল সতর্কতা, উড়ান পরিষেবা বিঘ্নিত
Image

(আপডেট) ভারী বর্ষণে বিপর্যস্ত তামিলনাড়ু; চার জেলায় ”লাল সতর্কতা, উড়ান পরিষেবা বিঘ্নিত

চেন্নাই, ১৮ ডিসেম্বর (হি.স.): অনবরত বৃষ্টির জেরে তামিলনাড়ুর জনজীবন বিপর্যস্ত। রাজ্য সরকার প্রবল বৃষ্টির কারণে তিরুনেলভেলি, থুথুকুড়ি, কন্যাকুমারী ও তেনকাশিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসে ছুটি ঘোষণা করেছে। তামিরাভারানি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। পাপানাসম ও সেভালুরু বাঁধ জলে পরিপূর্ণ। এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘন্টার জন্য তিরুনেলভেলি, থুথুকুড়ি, কন্যাকুমারী ও তেনকাশি জেলায় ভারী বৃষ্টিপাতের ”লাল সতর্কতা” জারি করেছে চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের ডিরেক্টর এস বালাচন্দ্রণ বলেছেন, আগামী ২৪ ঘন্টার জন্য তেনকাশি, থুথুকুড়ি, তিরুভেনেলি এবং কন্যাকুমারী জেলার জন্য ”লাল” সতর্কতা অব্যাহত থাকছে।

শনিবার ভোর থেকেই অবিরাম বর্ষণ চলছে তামিলনাড়ুর দক্ষিণের চার জেলা তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাশি এবং কন্যাকুমারীতে। বৃষ্টিতে জেলাগুলির অধিকাংশ শহরে হাঁটু সমান জল দাঁড়িয়ে গিয়েছে। সোমবার বৃষ্টি বিপর্যস্ত এলাকাগুলির স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। খারাপ আবহাওয়ার জেরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তুতিকোরিনমুখী সমস্ত বিমান।
বৃষ্টির জেরে বড় প্রভাব পড়েছে ট্রেন চলাচলের উপরেও। তিরুনেলভেলি থেকে ছাড়া এবং ওই গন্তব্যের উদ্দেশে যাওয়া সতেরোটি ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসও। এই পরিস্থিতিতে সোমবারও তামিলনাড়ুর ওই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির কারণ হিসাবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণেই এই দুর্যোগ।

Releated Posts

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top