News Flash

  • Home
  • দিনের খবর
  • বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তৃতীয়বার তলব সিআইডির
Image

বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তৃতীয়বার তলব সিআইডির

কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে-কে চলতি মাসে তৃতীয় বারের জন্য ডেকে পাঠাল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। আগামী ২২ ডিসেম্বর সিআইডির সদর দফতর ভবানী ভবনে প্রতাপচন্দ্র দে-কে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, সোমবার সিআইডি সূত্রে জানা গিয়েছে, তাঁর মোবাইল ফোনটিও লক খুলে জমা দিতে বলা হয়েছে সিআইডির কাছে!

বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে পেশায় একজন আইনজীবী। এক বৃদ্ধা তাঁর বিরুদ্ধে সম্পত্তি বিবাদ সংক্রান্ত একটি মামলায় প্রভাব খাটানোর অভিযোগে নালিশ ঠুকেছিলেন। অভিযোগকারিণী জানিয়েছিলেন, তাঁর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় বিবাদী পক্ষের আইনজীবী হলেন প্রতাপচন্দ্র দে। যেখানে অন্যায়ভাবে তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং উচ্ছেদ করার অভিযোগ নিয়ে মামলা করেছিলেন তিনি, সেই মামলাতেই তদন্তকারীদের উপর প্রভাব খাটানোর অভিযোগ করেছিলেন বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে।

সেই অভিযোগের ভিত্তিতে প্রতাপচন্দ্র দে-র বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ভিত্তিতেই গত ১ ডিসেম্বর ভবানী ভবনে তাঁকে তলব করেছিল সিআইডি। সেদিন সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় প্রতাপচন্দ্র দে-কে। এরপর শনিবার ফের ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। ওই দিন ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বিচারপতি সিনহার স্বামীকে। তারপর আবার আগামী ২২ তারিখ ডেকে পাঠানো হল তাঁকে।

উল্লেখ্য, প্রতাপচন্দ্রের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিলেও দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা এ কথাও বলেছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও অতিরিক্ত পদক্ষেপ করা যাবে না। তবে সেসবের বাইরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল আদালত।

বিচারপতি সঞ্জীব খান্না এবং এলভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রতাপচন্দ্রের বিরুদ্ধে তদন্ত শেষ হলে মুখ বন্ধ খামে করে সেই তথ্য আদালতে পেশ করতে হবে সিআইডিকে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top