News Flash

Image

চিতাবাঘের ছাল পাচারের আগেই পর্দাফাঁস, ধৃত ৩

উত্তর ২৪ পরগনা, ১৮ ডিসেম্বর, (হি.স.): চিতাবাঘের ছাল পাচারের আগেই পর্দাফাঁস। মধ্যমগ্রাম থেকে হাতেনাতে গ্রেফতার ভিনরাজ্যের ৩ যুবক। তদন্তকারীদের দাবি, চিতাবাঘের চামড়াটি ১০ লক্ষ টাকায় বিক্রির ছক কষেছিল ধৃতেরা।

গোপন সূত্রে উত্তর ২৪ পরগনার জেলা বনাধিকারিকের কাছে চিতাবাঘের ছাল পাচারের খবর আসে। সেই অনুযায়ী দশ তদন্তকারীকে নিয়ে মধ্যমগ্রামে হানা দেন তিনি। গভীর রাতে ওই এলাকায় তিন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

তাদের জিজ্ঞাসাবাদ শুরুর পর বেশ কিছু অসংগতি সামনে আসে। তার পরই তাদের তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া বাজেয়াপ্ত করা হয়।

এর পরই তদন্তকারীরা ৩ যুবককে গ্রেফতার করে। জানা গিয়েছে, তারা সকলেই ওড়িশার বাসিন্দা। তদন্তকারীদের দাবি, চিতাবাঘের চামড়াটি ১০ লক্ষ টাকায় বিক্রির ছক কষেছিল ধৃতেরা। সম্ভবত কলকাতায় চিতাবাঘের চামড়াটি বিক্রি করতেই তারা ওড়িশা থেকে মধ্যমগ্রামে আসে বলেই মনে করা হচ্ছে।

তবে কাকে চিতাবাঘের চামড়াটি বিক্রির কথা ছিল, তা এখনও জানা যায়নি। ঘটনাটির সঙ্গে আরও অনেকেই জড়িত বলে ভাবছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও নানা তথ্য সামনে আসবে আশা তাঁদের।

Releated Posts

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

রিয়েল-টাইম বিপর্যয় সতর্কতায় ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম’ চালু করল কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সতর্কতা পৌঁছে দিতে কেন্দ্র সরকার ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট…

ByByNews Desk May 2, 2026

বেঙ্গলে গণনা কর্মী নিয়ে তৃণমূলের আবেদন খারিজে সুপ্রিম কোর্ট — বিজেপির স্বাগত

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোট গণনা কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট-এর হস্তক্ষেপে অস্বীকৃতিকে স্বাগত জানাল বিজেপি।…

ByByNews Desk May 2, 2026

উত্তরপ্রদেশে স্কুল পড়ুয়াদের দিয়ে জোর করে শ্রম করানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ

বাঁদা (উত্তরপ্রদেশ), ২ মে (আইএএনএস): উত্তরপ্রদেশের বাঁদা জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে একটি জুনিয়র হাইস্কুলের পড়ুয়াদের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top