News Flash

  • Home
  • দিনের খবর
  • ব্যারাকপুরে পুলিশের বাড়িতে গুলি, আটক বায়ুসেনার জওয়ান
Image

ব্যারাকপুরে পুলিশের বাড়িতে গুলি, আটক বায়ুসেনার জওয়ান

উত্তর ২৪ পরগনা, ১৮ ডিসেম্বর (হি.স.) : ব্যারাকপুরে পুলিশ কর্মীর বাড়ির লক্ষ্য করে গুলি। জানা গিয়েছে, আবাসনের তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকেন ওই পুলিশ কর্মী। সোমবার সকালে আচমকাই গুলি চলে তাঁর বাড়িতে। ঘটনায় আটক হয়েছেন এক। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বায়ুসেনার জওয়ান।

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ষষ্ঠিতলায় শ্যামকুঞ্জ নামের আবাসনের তৃতীয় তলায় থাকেন ওই পুলিশ কর্মী। ঘটনার সময় ঘরে পরিবার নিয়ে ঘুমোচ্ছিলেন তিনি। হঠাৎই গুলির শব্দ শুনতে পান ওই পুলিশ কর্তা। দ্রুত খবর দেওয়া হয় টিটাগর থানার পুলিশকে।

তদন্তে নেমে পুলিশ এক বায়ুসেনার জওয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিযুক্ত জওয়ান স্বীকার করছেন যে তিনি বন্দুক চালানোর অনুশীলন করছিলেন। সেই সময় আচমকা বন্দুক থেকে গুলি বেরিয়ে ওই আবাসনের পুলিশকর্মীর রান্নাঘরের কাচে লাগে। তবে এলাকাবাসী বলছেন, যদি রান্নাঘরে সেই সময় কেউ থাকতেন তাহলে বড় কোনও দুর্ঘটনা ঘটেই যেতে পারত।

আবাসনের নিরাপত্তারক্ষী বলেন, “আমি শুনলাম গুলি চলেছে। ওই বাড়িতে এক পুলিশ কর্মী থাকেন। তবে কে চালিয়েছে, কেন চালিয়েছে এই সব বলতে পারব না।” ওই পুলিশ কর্মীর স্ত্রী জানিয়েছে, রাত্রিবেলা সন্তানদের নিয়ে তিনি ঘুমোচ্ছিলেন। সেই সময় গুলি চলার শব্দ শুনতে পান। গোটা ঘটনায় তিনি আতঙ্কিত।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top