News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলাদেশ সীমান্তে বস্তাবন্দি দেহ উদ্ধার, সাতসকালে চাঞ্চল্য মালদায়
Image

বাংলাদেশ সীমান্তে বস্তাবন্দি দেহ উদ্ধার, সাতসকালে চাঞ্চল্য মালদায়

মালদা, ১৮ ডিসেম্বর (হি.স.) : ভারত-বাংলাদেশ সীমান্তে ফের খুনের ঘটনা। সীমান্ত লাগোয়া মালদার নলপুকুরিয়া এলাকার আমবাগান থেকে যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধার হল। এইনিয়ে সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বাইরে কোথাও খুন করে ওই এলাকায় দেহ ফেলে রাখা হয়েছে লোপাটের উদ্দেশে। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুরু করেছে তদন্ত।

বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র দু কিলোমিটার দূরে মালদার নলপুকুরিয়া এলাকা। সেখানেই সোমবার সাতসকালে আমবাগানে বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইংরেজবাজার থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তে নামে। তবে মৃতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, কুপিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। এরপর দেহ লোপাট করতে এভাবে বস্তায় মুড়ে এই জায়গায় এনে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ”আমরা সকালবেলা দেখলাম, আমবাগানে বস্তার ভিতরে দেহ পড়ে রয়েছে। মনে হচ্ছে, এখানকার কেউ না। কালিয়াচক বা অন্য কোনও এলাকার লোক। আবার বাংলাদেশের দিকে খুন করে দেহ লোপাটের জন্য এখানে ফেলে রাখা হয়েছে, তাও হতে পারে।”

এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সীমান্ত এলাকা হওয়ায় এসব জায়গা স্পর্শকাতর, চলে বাড়তি নজরদারি। কিন্তু তার মধ্যেই কে বা কারা এভাবে দেহ ফেলে রেখে গেল, বুঝতেই পারছেন না স্থানীয়রা।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top