News Flash

  • Home
  • খেলা
  • লিগ ওয়ান : ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারাল পিএসজি
Image

লিগ ওয়ান : ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারাল পিএসজি

প্যারিস, ১৮ ডিসেম্বর (হি.স.): রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে স্টেড পিয়েরে মাউরয়ে লিলের মুখোমুখি হয়েছিল পিএসজি। কিন্তু এই ম্যাচে ফরাসি চ্যাম্পিয়নরা নির্ধারিত সময় শেষ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছে।তবে এদিন ঘরের মাঠে দাপটটা দেখিয়েছে লিলই। তবে প্রথম হাফ ছিল গোলশূন্য।

দ্বিতীয় হাফে আক্রমনে ফিরে আসে লিল। তবে ম্যাচের প্রথম গোলটা করে পিএসজি। ম্যাচের ৬৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এই এক গোলের লিড নিয়েই ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল পিএসজি। বদলি কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিড ৯৪তম মিনিটে গোল করে সমতায় ফেরান। আর এই ড্রয়ের ফলে আট ম্যাচ পর লিগে পয়েন্ট হারাল ফরাসি চ্যাম্পিয়নরা। পয়েন্ট হারালেও লিগ টেবিলে পিএসজির অবস্থান প্রথম স্থানেই রয়েছে। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে তারা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে লিল।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top