News Flash

  • Home
  • Uncategorized
  • এনএসজি বৈঠকের আগে চুপিসাড়ে বেজিং ঘুরে এলেন বিদেশ সচিব
Image

এনএসজি বৈঠকের আগে চুপিসাড়ে বেজিং ঘুরে এলেন বিদেশ সচিব

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.) : এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের (এনএসজি)  বৈঠকের ঠিক আগে চুপিসাড়ে বেজিং ঘুরে এলেন বিদেশ সচিব এস জয়শঙ্কর। দু’দিন কাটিয়ে এলেন বেজিং-এ। চিনা বিদেশ সচিবের সঙ্গে বিশদে আলোচনা করলেন ভারতের অন্তর্ভুক্তির ইস্যু নিয়ে। শেষ পর্যন্ত চিন ভারতের এনএসজি-ভুক্তির প্রস্তাব সমর্থন করবে কি না স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বসছে এনএসজি-র অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। আর বৈঠকের ঠিক আগে কাউকে প্রায় কিছুই জানতে না দিয়ে বেজিং সফর সারলেন ভারতীয় বিদেশ সচিব। গোটা ব্যাপারটাই মিটল চুপিসাড়ে। দেশের মানুষ তো দূর অস্ত, চিনা সংবাদ মাধ্যমও ঘুণাক্ষরে টের পেল না। ঘটনার চারদিন পর এই তথ্য সামনে এল।বিদেশ মন্ত্রক সূত্রের খবর ১৬ ও ১৭ জুন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর বেজিং সফরে ছিলেন। চিনের বিদেশ সচিবের সঙ্গে তিনি সবিস্তার আলোচনা করেছেন। এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির প্রস্তাবে চিন যাতে বাধা না দেয়, এস জয়শঙ্কর দু’দিনের বেজিং সফরে সেই চেষ্টাই করেছেন।পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি সই না করা পর্যন্ত ভারতকে এনএসজি-তে ঢুকতে দেওয়া উচিত নয় বলে চিন অনেক দিন ধরেই সরব। যদি এনপিটি সই না করে ভারত এনএসজি-তে ঢোকে, তা হলে পাকিস্তানকেও এনএসজি সদস্যপদ দিতে হবে বলে বেজিং দাবি করেছে। এনএসজি সদস্য দেশগুলি যে সব সুবিধা ভোগ করে, ভারত সদস্য না হয়েও তার অনেকগুলিই ভোগ করে। ২০০৮ সালে ভারত-আমেরিকা অসামরিক পরমাণু চুক্তিকে সবুজ সঙ্কেত দিতে ভারতের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছিল এনএসজি। পাকিস্তান সে সব সুবিধা পায় না। চিনের বক্তব্য, এর পর যদি ভারতকে সরাসরি এনএসজি-র সদস্য করে নেওয়া হয়, তা হলে পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া হবে।ভারতীয় বিদেশ সচিবের আচমকা এবং প্রায় নীরব বেজিং সফরও কিন্তু পাকিস্তানে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পাক প্রধানমন্ত্রী বিদেশনীতি সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজ এনএসজি-র বিভিন্ন সদস্য দেশের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। রাশিয়া, দক্ষিণ কোরিয়া-সহ বেশ কয়েকটি দেশে ফোন করে সরতাজ দরবার করেছেন বলে খবর। ইসলামাবাদ যেন বৈষম্যের শিকার না হয়, সরতাজ আজিজ বার বার সে কথাই বলছেন বিভিন্ন দেশে ফোন করে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top