News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদ হামলায় বংলা যোগ, অগ্নিমিত্রার নিশানায় তৃণমূল
Image

সংসদ হামলায় বংলা যোগ, অগ্নিমিত্রার নিশানায় তৃণমূল

দুর্গাপুর, ১৬ ডিসেম্বর (হি. স.) ‘খেলা জমে উঠেছে। তৃণমূল বিধায়েকের সঙ্গে ললিত ঝাঁর ছবি। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস যোগ দেখা যাচ্ছে। সারা ভারতবর্ষের মানুষ দেখুক কারা এই কাজ করেছে। তদন্ত হবে।’ শনিবার দুর্গাপুরে বেসরকারী হাসপাতালে জামুড়িয়ায় আহত শ্রমিকদের দেখতে এসে তৃণমূলকে এমনই আক্রমন করল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

প্রসঙ্গত, শুক্রবার জামুড়িয়ার বেসরকারী ইস্পাত কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় আহত দুই শ্রমিক চিকিৎসাধীন দুর্গাপুরের এক বেসরকারী হাসপাতালে। শনিবার দুপুরে আহত শ্রমিকদের দেখতে দুর্গাপুরে আসেন আসানসোল দক্ষিনের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি কারখানা কতৃপক্ষকে সরাসরি মিথ্যাবাদী আখ্যা দিয়ে বলেন যে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে সম্পুর্ন গাফিলতি কারখানা কর্তৃপক্ষের। শ্রমিকদের নিরাপত্তার ন্যুনতম সুরক্ষা ছিল না। দুদিন আগে সংসদ হামলা ধৃত মাস্টার মাইন্ড ললিত ঝাঁ কলকাতায় ঘাঁটি গেড়েছিল। আদি বাড়ি বিহারের দারভাঙায় হলেও, কলকাতায় বিভিন্ন এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। ঘটনার দুদিন আগেও তাকে এলাকায় দেখা গেছে বলে বাসিন্দারা জানিয়েছে। তার ফেসবুক পেজে অতি বামপন্থী ও শহুরে নকশালদের পোষ্ট রয়েছে বলে অভিযোগ। এমনকি তৃণমূল বিধায়কের সঙ্গে ছবি দেখা গেছে। সংসদ হামলায় বাংলা যোগ উঠে আসায় তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমন করেন বিধায়ক অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন,” তৃণমূল নেতাদের সঙ্গে ছবিতে দেখা গেছে। এটা ভাবাচ্ছে। খেলা জমে উঠেছে। তৃণমূল বিধায়েকের সঙ্গে ললিত ঝাঁর ছবি। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস যোগ দেখা যাচ্ছে। সারা ভারতবর্ষের মানুষ দেখুক কারা এই কাজ করেছে। তদন্ত হবে।”

Releated Posts

জয়পুরে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ মৃত ৪; আশঙ্কাজনক ৪ জন

জয়পুর, ৯ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে একটি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jun 9, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে শামলি ধর্মান্তরকরণ ইস্যু তুলছে বিজেপি, কারণ প্রকৃত নির্বাচনী ইস্যুর অভাব: কংগ্রেস

লখনউ, ৯ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে শামলির ধর্মান্তরকরণ বিতর্ককে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে বিজেপি,…

ByByNews Desk Jun 9, 2026

২.৭৭ কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার যুব কংগ্রেস নেতা, ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার অভিযোগ

মঙ্গলুরু, ৯ জুন (আইএএনএস): কর্নাটকের মঙ্গলুরুতে এক চাঞ্চল্যকর তোলাবাজির মামলায় যুব কংগ্রেসের এক পদাধিকারী এবং তাঁর এক সহযোগীকে…

ByByNews Desk Jun 9, 2026

জনগণনার প্রস্তুতিতে তামিলনাড়ু, ১.৪০ লক্ষ গণনাকারীকে প্রশিক্ষণ দেওয়া হবে

চেন্নাই, ৯ জুন (আইএএনএস): দেশব্যাপী জনগণনা কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে তামিলনাড়ু সরকার। আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top