News Flash

  • Home
  • দেশ
  • রায়গঞ্জে পথ দুর্ঘটনায় মৃত মহিলা, জখম স্বামী ও ছেলে
Image

রায়গঞ্জে পথ দুর্ঘটনায় মৃত মহিলা, জখম স্বামী ও ছেলে

রায়গঞ্জ, ১৬ ডিসেম্বর (হি.স.) : অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় মৃত্যু হল মেয়ের। ঘটনায় গুরুতর জখম স্বামী ও ছেলে। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার বালিয়াপাড়া স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কের উপরে।

স্থানীয়রাই জখমদের উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে স্বামী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। জখম বধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম মানুয়ারা বিবি (৪৪)। বাড়ি ইটাহার থানার মারনাই গ্রাম পঞ্চায়েতের বাগডুমা গ্রামে। মৃতার স্বামী মজিবুর রহমান বলেন, ‘এদিন সকালে শাশুড়ি পক্ষাঘাতে আক্রান্ত হয় সেই খবর শুনে আমার স্ত্রী বাবার বাড়িতে যেতে চায়। বাইকের মধ্যে ছেলে আমি ও স্ত্রী যাচ্ছিলাম। সেইসময় জাতীয় সড়কে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে একটি ভুটভুটি ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। এরপর স্ত্রীকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। মেডিকেলের চিকিৎসক স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।‘ ঘাতক ভুটভুটিটিকে আটক করেছে ইটাহার থানার পুলিশ। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top