News Flash

  • Home
  • দেশ
  • প্রধান শিক্ষকের ‘মদতে’ মিড ডে মিলের চাল চুরির অভিযোগ, স্কুলে তুমুল বিক্ষোভ
Image

প্রধান শিক্ষকের ‘মদতে’ মিড ডে মিলের চাল চুরির অভিযোগ, স্কুলে তুমুল বিক্ষোভ

উত্তর ২৪ পরগনা, ১৫ ডিসেম্বর (হি.স.) : স্কুল থেকে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। শুক্রবার বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ছড়ায় এলাকাবাসীর মধ্যে। স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। চুরির ঘটনায় মদত দেওয়ার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষকের উপরেও চড়াও হন তাঁরা। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার ঘটনাটি ঘটে গাইঘাটা থানার চাঁদপাড়া ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে৷ এদিন সকালে এক মহিলাকে ব্যাগ হাতে স্কুল থেকে বেরতে দেখেন স্থানীয়রা। তখনই ওই মহিলাকে হাতেনাতে পাকড়াও করে তারা। স্কুলের মাঠেই তাকে আটকে ব্যাগ থেকে চাল উদ্ধার করা হয়। এর পর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন৷ প্রধান শিক্ষক স্কুলে আসতেই তাঁরা চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন৷

এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে সকালবেলা এক মহিলা স্কুলে আসত। ব্যাগে চাল নিয়ে পিছনের দিক থেকে চলে যেত সে। আজ সকালে স্থানীয় এক দোকানদার মহিলাকে স্কুলে ঢুকতে দেখেন৷

বাসিন্দাদের অভিযোগ, স্কুলের সঙ্গে যুক্ত এক ব্যক্তির দীর্ঘদিন ধরে এই কাজ করছে৷ প্রধান শিক্ষক যুক্ত না থাকলে এটা করা সম্ভব নয়৷ দোষীদের গ্রেফতার করতে হবে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় সুটিয়া ক্যাম্পের পুলিশ। স্কুলের পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে যুক্ত এক ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন, “স্থানীয় একজন রোজ এসে স্কুলে পরিষ্কারের কাজ করে। সেই সকালে এসে চাবি দিয়ে স্কুল খোলে৷ আমরা থানায় একটি লিখিত অভিযোগ করছি। পুলিশ তদন্ত করে দেখুক ৷”

Releated Posts

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top