ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর।। টানা চারবারের চ্যাম্পিয়ন ‘রিস্ক’ টিম। বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেটে রিস্ক টিম নয়া নজীর গড়েছে। শুক্রবারে স্যন্দন পত্রিকা আয়োজিত ১৩তম বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেটের ফাইনালে প্রতিপক্ষ নাগেশ্বরী-এ টিমকে ৭ রানে হারাশ রিস্ক দল। এর আগে প্রথম সেমিফাইনালে রিস্ক ১৪ রানের ব্যবধানে নিউজ এনই বাংলা-কে হারিয়ে এবং দ্বিতীয় সেমিফাইনালে নাগেশ্বরী-এ দল ৪ রানের ব্যবধানে ককবরক ককতৌমা দলকে পরাজিত করে ফাইনালে উঠেছিল। স্থানীয় এমবিবি কলেজ মাঠে ১৩টি মিডিয়া দলকে নিয়ে আয়োজিত বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে সাংবাদিক, চিত্রসাংবাদিক, ক্রীড়া সাংবাদিক তথা মিডিয়া জগতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। অন্তত পক্ষে একটা দিনের জন্য কলম ও ক্যামেরাকে পাশে সরিয়ে রেখে প্রয়াত পেশাদার ফটোগ্রাফার বুদ্ধ গুপ্তের স্মৃতিতে একদিন মাঠে ক্রিকেট খেলার আয়োজনে নিজেকে জড়িয়ে নেয়ার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং উৎসবে সামিল হওয়াটা এক আলাদা অনুভূতি। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি রাজ্যের সংবাদ জগতের পুরোধা ব্যক্তিত্ব এবং স্যন্দন পত্রিকার সম্পাদক ও স্যান্দন টিভির ম্যানেজিং ডিরেক্টর সুবল কুমার দে সংক্ষিপ্ত ভাষণে জীবণে সাফল্যের জন্য অভিষ্ঠ লক্ষ্য স্থির করে আত্মনিয়োগের আহ্বান জানান। প্রয়াত বুদ্ধগুপ্তের সাহসি চিত্র সংবাদিকতার দু একটি নিদর্শন উল্লেখ করে, তা অনুসরণেরও আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, স্কুল অফ সায়েন্স-এর অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, প্রাক্তন রঞ্জি অধিনায়ক তথা টিসিএ-র সহ-সভাপতি তিমির চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে চিত্র সাংবাদিকতায় নিয়োজিত সুখেন শর্মা এবং ক্রীড়া সাংবাদিকতায় নিয়োজিত দীপক দে ও উৎপল ভট্টাচার্যকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। ফাইনাল ম্যাচের শেষে বিকেলে মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের সুদৃশ্য ট্রফি এবং প্রাইজমানি তুলে দেয়া হয়। আসরে ম্যান অফ দ্যা টুর্নামেন্টৈর ট্রফি ও প্রাইজমানি পেয়েছেন রিস্ক-এর অধিনায়ক সুব্রত দেবনাথ। এছাড়া, সেরা ফিল্ডার জাকির হোসেন, সেরা ব্যাটসম্যান ভাস্করজ্যোতি দত্ত এবং সেরা বোলার বিশ্বজিৎ দেবনাথকেও পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, বিশ্বজিতের এটি টানা তৃতীয়বার সেরা বোলারের পুরস্কার। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ত্রিপুরা পুলিশ এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ এবং বিরতির সময় মহিলা সাংবাদিকদের মধ্যে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত স্যন্দন পত্রিকার রেসিডেন্ট এডিটর বিজয় পাল, ডিরেক্টর ঈশিতা ভৌমিক, স্পন্সরের পক্ষে প্রতীক সিংহ, স্নেহা সূত্রধর, তিমির বরণ মজুমদার, রবীন্দ্র সাহা, শুভানুধ্যায়ী পরিতোষ সাহা, পুলিশ আধিকারিক কমলাকান্ত জমাতিয়া প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সহ-সভাপতি, স্যন্দনের স্পোর্টস এডিটর ও টেকনিকেল ডিরেক্টর সরযূ চক্রবর্তী এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথকেও সংবর্ধনা জানানো হয়। আম্পায়ার সুকান্ত সাহা, পরাগ সরকার, সঞ্জীব দাস ও আমির খানকে পদক-এ সম্মানিত করা হয়। টুর্ণামেন্টে স্পনসরের ভূমিকায় ছিল ব্লু স্টার, টিএনজিসিএল, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি, বালাজি ডিজিকম, আইএলএস হসপিটাল, গৌরীশঙ্কর বস্ত্রালয়, আর্ট ভিউ রিয়েলিটি, মেডিকেডস, রাধাকৃষ্ণ জুয়েলারি সহ সংশ্লিষ্ট সকলকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক অরিন্দম দে এবং অভিষেক দে ধন্যবাদ জানিয়েছেন।

স্যন্দনের বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেটে টানা ৪ বারের চ্যাম্পিয়ন ‘রিস্ক’ টিম
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















