News Flash

  • Home
  • খেলা
  • কোচ বিহার ট্রফি : ফের ঘরের মাঠে চাপে ত্রিপুরা, লীড নিচ্ছে টিম পাঞ্জাব
Image

কোচ বিহার ট্রফি : ফের ঘরের মাঠে চাপে ত্রিপুরা, লীড নিচ্ছে টিম পাঞ্জাব

ত্রিপুরা-‌১১৯

পাঞ্জাব-‌৯৬/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর।। ঘরের মাঠে মরশুমের শেষ ম্যাচে ব্যাকফুটে ত্রিপুরা। বড় কোনও অঘটন না ঘটলে পরাজয় দিয়েই মরশুম শেষ করবে ত্রিপুরা। প্রথম দিনই পরাজয়ের কবর খুড়ে নিলেন দ্বীপজয়-‌রা। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ১১৯ রানের জবাবে সফররত পাঞ্জাব ২ উইকেট হারিয়ে ৯৬ রান করে। ত্রিপুরা আপাতত এগিয়ে ২৩ রানে। দ্বিতীয় দিনে শপররত দলের লক্ষ্য থাকবে ত্রিপুরার রান অতিক্রম করে বড় স্কোর গড়া। যাতে দ্বিতীয ইনিংসে আর ব্যাট করতে না লাগে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় ত্রিপুরা। ব্যাটিং ব্যর্থতার ট্রেডিশন বজায় থাকায়। ত্রিপুরা ৬৬.‌২ ওভার ব্যাট করে মাত্র ১১৯ রান করতে সক্ষম হয়। প্রীতম দাস যদি সাময়িক প্রতিরোধ গড়ে তুলতে না পারতেন তালে ত্রিপুরার স্কোর ৭০ রানের গন্ডি হয়তোবা পার হতো না। প্রীতম ১৫৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে প্রণবিন্দু সাহা ১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ (‌অপ:‌), দেবাংশু দত্ত ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং দ্বীপজয় দেব ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। সফররত দলের পক্ষে অনমোলজিৎ ৩২ রান দিয়ে ৫ টি, অর্পন ওয়ালিয়া ১৫ রান দিয়ে এবং শুভম রাণা ২৮ রান দিয়ে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষ পাঞ্জাব ২৭ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৯৬ রান করে। দলের পক্ষে ‌প্রমীশ কুমার ৭০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে এবং দলনায়ক ক্রিশ ভগৎ ৪৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে বিহান ৩৯ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন। ত্রিপুরার পক্ষে সপ্তজিৎ দাস ২৭ রানে এবং রোহন বিশ্বাস ৩৭ রানে ১ টি উইকেট দখল করেন। শনিবার ত্রিপুরা তাকিয়ে থাকবে বোলারদের দিকে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top