News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাবের লুধিয়ানায় ফার্নিচার কারখানার গুদামে আগুন
Image

পঞ্জাবের লুধিয়ানায় ফার্নিচার কারখানার গুদামে আগুন

লুধিয়ানা, ১৫ ডিসেম্বর (হি.স.) : পঞ্জাবের লুধিয়ানায় একটি ফার্নিচার কারখানার গুদামে আগুন লাগে। পুলিশ অফিসার দলজিৎ সিং জানান, শুক্রবার ভোরে পঞ্জাবের লুধিয়ানার একটি আসবাবপত্রের গুদামে বিধ্বংসী আগুন লাগে।

দলজিৎ সিং আরও জানিয়েছেন, আগুন দেখে মনে করা হচ্ছে গুদামে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তিনি আরও বলেন, ঘটনাস্থলে দমকল বিভাগের গাড়ি রয়েছে। দমকল বিভাগের কর্মীরা আগুন নেভানোর জন্য জোরকদমে চেষ্টা চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত আগুনে কোনও হতাহতের খবর মেলেনি।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা

দিল্লিতে পারদ নামল ৪.৯ ডিগ্রিতে; দূষণও কিছুটা কমল, উত্তর ভারত শীতে কাঁবু
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): শীতের দাপট ক্রমশই বাড়ছে রাজধানী দিল্লিতে, শুক্রবার রাজধানী দিল্লিতে আরও কিছুটা নামল তাপমাত্রার পারদ। এদিন সকালে দিল্লির সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন।

জাঁকিয়ে ঠান্ডা পড়তেই দূষণও কিছুটা কমেছে রাজধানী দিল্লিতে। শুক্রবার সকালে রাজধানী দিল্লিতে বাতাসের গুনগতমান ছিল তুলনামূলক ভালো, তবুও এখনও মন্দ পর্যায়েই রয়েছে। কিছু কিছু স্থানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৩০০-র ঊর্ধ্বেই।
এদিকে, দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য এই মুহূর্তে ঠান্ডা কাঁবু। একইসঙ্গে রয়েছে কুয়াশার দাপটও। দিল্লি ছাড়াও এদিন সকালের দিকে পঞ্জাবের অমৃতসর, উত্তর প্রদেশের বারাণসী ও প্রয়াগরাজ ছিল কুয়াশার কবলে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top