News Flash

  • Home
  • দেশ
  • সংসদের সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি, ৮ কর্মীকে বরখাস্ত করল লোকসভা সচিবালয়
Image

সংসদের সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি, ৮ কর্মীকে বরখাস্ত করল লোকসভা সচিবালয়

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় লোকসভা সচিবালয় আট কর্মীকে ইতিমধ্যেই বরখাস্ত করেছে। বুধবার যে সময় ঘটনাটি ঘটেছিল সেই সময় সংসদ ভবনের মূল প্রবেশপথ-সহ গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই আট জন। বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরু হতেই, নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। বিরোধীরা এ বিষয়ে আলোচনার দাবি জানান।

বুধবার দুপুর ১টা নাগাদ সভা চলাকালীন আচমকাই দর্শক আসন থেকে নীচে ঝাঁপ মারেন দুই যুবক। একের পর এক বেঞ্চ টপকে স্পিকারের দিকে এগোনোর চেষ্টা করেন তাঁরা। জুতো থেকে রং বোমা বার করে ছোড়েন। ঘন হলুদ ধোঁয়ায় ঢেকে যায় লোকসভার মূল অধিবেশন কক্ষের একাংশ। আতঙ্কিত হয়ে পড়েন সাংসদরা। বুধবারের এই ঘটনার পরই সংসদ ভবন এবং সাংসদদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ওঠে। সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থায় গলদের ঘটনায় তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top