News Flash

Image

লোকসভায় ঢুকে দুই বহিরাগতের হামলা

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভায় ঢুকে আচমকাই হানা দেন দুই যুবক। দুই যুবক চেম্বারে ঢুকে ‘রং বোমা’ ছোড়েন। হলুদ রঙের গ্যাস ছড়িয়ে পড়ে চারদিকে। তবে নিরাপত্তারক্ষীরা নন, হানাদারদের ধরেছেন লোকসভারই দুই সাংসদ।

আজ সভা চলাকালীন লোকসভায় ঢুকে আচমকাই হানা দেন দুই যুবক। তাঁরা সভার মাঝে ‘রং বোমা’ ছোড়েন এবং স্লোগান দিতে শুরু করেন। আচমকা এই হানায় আতঙ্কিত হয়ে পড়েন সাংসদদেরা। কিছু ক্ষণের মধ্যে হানাদারদের ধরে ফেলা হয়। তবে নিরাপত্তারক্ষীরা নন, হানাদারদের ধরেছেন লোকসভারই দুই সাংসদ। বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ মালুক নাগর এবং রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) সাংসদ হনুমান বেনিওয়াল। এই দুই সাংসদই হানাদার যুবকদের ধরেছেন। তার পর তাঁদের তুলে দেওয়া হয়েছে নিরাপত্তারক্ষীদের হাতে। মালুক উত্তরপ্রদেশের বিজনৌরোর সাংসদ। হনুমান রাজস্থানের নাগৌর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। তিনি আরএলপি দলের প্রেসিডেন্ট।

Releated Posts

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top