News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গত ২৫ বছর কৃষক বন্ধুদের সাথে প্রতারণা করে গেছে পূর্বতন সরকার : সুশান্ত
Image

গত ২৫ বছর কৃষক বন্ধুদের সাথে প্রতারণা করে গেছে পূর্বতন সরকার : সুশান্ত

আগরতলা, ১১ ডিসেম্বর : গত ২৫ বছর কৃষক বন্ধুদের সাথে প্রতারণা করে গেছে পূর্বতন সরকার। কিন্তু বিজেপি পরিচালিত সরকার প্রতিটি কৃষি মহকুমায় আধুনিক কৃষি পরিকাঠামো গড়ে তোলার কাজ করছে। আজ সোনামুড়া মহকুমার অধীন বৈরাগীবাজার নাট মন্দির পরিসরে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

আজ থেকে রাজ্যের ৪৯টি স্থানে ধান ক্রয় কেন্দ্রে খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর-এর যৌথ উদ্যোগে রাজ্যের কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ২১৮৩ টাকা ন্যূনতম সহায়ক মূল্যে চলতি খারিফ মরসুমে উৎপাদিত ধান ক্রয় কর্মসূচির শুরু হয়ে হয়েছে।

এদিন অনুষ্ঠানে শ্রী চৌধুরী বলেন, ধানের মূল্য বৃদ্ধিতে কৃষকদের উৎসাহ বেড়েছে ৷ ফলে, ফলনও বেড়েছে। ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ত্রিপুরায় কয়েক লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। তাতে, ত্রিপুরা সরকারের আর্থিক বোঝা বেড়েছে ঠিকই, কিন্তু কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছেন।

তাঁর কটাক্ষ, অতীতে ত্রিপুরায় এমএসপি-র মাধ্যমে ধান কেনার কোনও বন্দোবস্তই ছিল না। ফলে কৃষকরা বঞ্চিত হতেন। ২৫ বছর কৃষক বন্ধুদের সাথে প্রতারণা করে গেছে অতীতের সরকার। রাজ্য সরকার প্রতিটি কৃষি মহকুমায় আধুনিক কৃষি পরিকাঠামো গড়ে তোলার কাজ করছে। যাতে করে কৃষকরা তাদের রোজগার বৃদ্ধি করতে পারে । বিজেপি সরকার তা শুরু করেছে৷ ত্রিপুরা সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ২১৮৩ টাকা দরে ধান ক্রয় করছে।

তাছাড়া, কৃষকদের আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে সার বীজ দেওয়া হচ্ছে। কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য প্রতিটি কৃষি মহকুমায় কৃষক বন্ধু কেন্দ্র ও কৃষক জ্ঞান অর্জন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পায় তার ব্যবস্থাও করা হচ্ছে। সরকার ন্যূনতম সহায়ক মূল্যে কৃষক বন্ধুদের কাছ থেকে ধান ক্রয় করছে বলে জানান তিনি।

এবছর রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে। এদিন মন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, এবছর নির্ধারিত ৫০ হাজার মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রাকে অর্জন করতে পারবো।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top