News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে বিয়ে করে ‍বরের বাড়ি ফেরার পথে নব দম্পতিসহ মৃত ৫
Image

ছত্তিশগড়ে বিয়ে করে ‍বরের বাড়ি ফেরার পথে নব দম্পতিসহ মৃত ৫

জাঞ্জগির, ১০ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের জাঞ্জগির-চাম্পা জেলায় রবিবার বিয়ে করে ফেরার পথে নব দম্পতিসহ ৫ জনের মৃত্যু হয়েছে। একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। রবিবার একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, শিবরিনারায়ণ শহরে দম্পতির বিয়ের পরে তাঁরা বাড়ি ফিরছিলেন রাস্তায় মুলমুলা থানার অন্তর্গত পাকরিয়া ঝুলন গ্রামের কাছে রবিবার ভোরবেলায় দুর্ঘটনাটি ঘটে। তাতে গাড়িতে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে, জেলার বালোদা গ্রামের বাসিন্দা শুভম সোনি শনিবার রাতে শিবরিনারায়ণের বাসিন্দা এক মহিলার সঙ্গে বিবাহ করেন। পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিয়ের পর বর নববধূসহ তাঁর পরিবারের অন্য তিন সদস্যকে নিয়ে গাড়িতে করে বালোদায় ফিরছিলেন। আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই নববধূসহ গাড়ির চার আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বরকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বরের বাবা ওমপ্রকাশ সোনি গাড়ি চালাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, পলাতক ট্রাক চালককে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top