News Flash

  • Home
  • দেশ
  • অযোধ্যায় রামমন্দিরের গর্ভগৃহের কাজও শেষ পর্যায়ে, নির্মাণ কাজ পরিদর্শন নৃপেন্দ্র মিশ্রর
Image

অযোধ্যায় রামমন্দিরের গর্ভগৃহের কাজও শেষ পর্যায়ে, নির্মাণ কাজ পরিদর্শন নৃপেন্দ্র মিশ্রর

অযোধ্যা, ১০ ডিসেম্বর (হি.স.): সব কিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা হবে। জোরকদমে শেষ মুহূর্তের কাজ চলছে। মন্দিরের নির্মীয়মাণ গর্ভগৃহের কাজও একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছেছে। এই গর্ভগৃহেই রামলালার বিগ্রহ প্রতিষ্ঠিত করা হবে। কর্নাটক এবং রাজস্থান থেকে নিয়ে আসা বিশেষ পাথর দিয়ে তৈরি করা হচ্ছে রামলালার তিনটি মূর্তি। সেগুলির মধ্যে যে কোনও একটিকে বেছে নেবেন ট্রাস্টের আধিকারিকেরা।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এই বাছাই-পর্ব শেষ করতে চলেছেন তাঁরা। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে রামলালার মূর্তিকে মূল গর্ভগৃহে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র রাম মন্দিরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, “রাম মন্দির নির্মাণের ক্রমাগত পর্যালোচনা করা হচ্ছে এবং পর্যালোচনা করার পর আমরা আশ্বস্ত হচ্ছি যে, ২২ জানুয়ারি ভগবান রামের প্রাণপ্রতিষ্ঠা (অধিষ্ঠান) অনুষ্ঠিত হবে। সমস্ত ব্যবস্থা করা হচ্ছে।”
রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিনে বহু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানো হবে। সেই তালিকায় সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির নাম রয়েছে বলে জানা গিয়েছে। মোট ৮০০০ জনকে আমন্ত্রণ জানানো হবে। তার মধ্যে ৬০০০ জন সাধুসন্ত। বাকি ২০০০ জন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষ।

শুধু ক্রিকেটারেরা নন, নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন শিল্পপতি মুকেশ অম্বানি, গৌতম আদানি এবং রতন টাটা। থাকবেন রামায়ণ সিরিয়ালে রাম এবং সীতার চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল এবং দীপিকা চিখলিয়া। থাকতে পারেন অমিতাভ বচ্চনের মতো তারকারাও। থাকতে পারেন অক্ষয় কুমারও।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top