News Flash

  • Home
  • বিদেশ
  • গত দু’মাসে প্রায় ৫ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
Image

গত দু’মাসে প্রায় ৫ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান

ইসলামাবাদ, ৯ ডিসেম্বর (হি. স.): ঋণে জর্জরিত পাক সরকার গত কয়েক মাস ধরেই আফগানদের ফেরত পাঠানোর কথা জানিয়েছিল। তাই এখন বাস্তবায়িত হচ্ছে। গত দুই মাসে প্রায় ৫ লক্ষ আফগান শরণার্থীকে আফগানিস্তানে ফেরত পাঠিয়েছে । শুক্রবার এই তথ্য দিয়েছে পাকিস্তানের কেয়ারটেকার সরকার ।

বিভিন্ন সময় ধরে পাকিস্তানে আশ্রয় নিয়েছিল প্রচুর আফগান শরণার্থী। ১৯৭৯-৮৯ পর্যন্ত সোভিয়েত দখলদারির সময়ে আফগানিস্তানের প্রায় ১৭ লক্ষ বাসিন্দা চলে আসেন পাকিস্তানে। ২০২১ সালে তালিবান ফের ক্ষমতা দখল করতেই প্রায় ৫ লক্ষ আফগান চলে আসেন পাকিস্তানে। এদের মধ্যে অনেকেরই বৈধ কাগজ ছিল না। তাঁদেরই এ বার ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের কেয়ারটেকার সরকারের অভ্যন্তরীণ মন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, ৪ লক্ষ ৮২ হাজারেরও বেশি আফগান নাগরিককে গত ২ মাসে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এই সংখ্যার ৯০ শতাংশ স্বেচ্ছায় গিয়েছেন বলে দাবি পাকমন্ত্রীর। জানা গিয়েছে, এই আফগানদের মধ্যে অধিকাংশই পাকিস্তানের নাগরিক নেননি। তাঁরা ভেবেছিলেন, কোনও দিন এই দেশ থেকে হয়তো ফিরে যেতে হবে না। কিন্তু বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতে বাজ পড়েছে তাঁদের মাথায়। পরিস্থিতির চাপে যে দেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন তাঁরা, সেখানেই ফিরতে হচ্ছে তাঁদের।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top