News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাকে ধর্ষণের চেষ্টা বিশালগড়ে, গ্রেপ্তার যুবক
Image

মহিলাকে ধর্ষণের চেষ্টা বিশালগড়ে, গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৪ জুন৷৷ কাজ করানো হবে বলে আগরতলা থেকে খবর পাঠিয়ে আনা হয়েছিল এক মহিলা শ্রমিককে৷ কাজের স্থানটি চিহ্ণিত করে দেওয়া হয়েছিল বিশালগড়ের হরিশ নগর চাবাগানের মুখে৷ যথা সময়ে ঐ মহিলা  বাগান মুখে এসে দাঁড়ায়৷ ততক্ষনে বিশালগরের এক শ্রমিক ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে তাকে নিয়ে চা বাগানের ভিতর ঢুকে পড়ে৷ কিছু দূর এগিয়ে গিয়ে এক নিবিড় জায়গায় আচমকাই তাকে মাটিতে ফেলে ধর্ষনের চেষ্টা করে৷ মহিলা তার বা হাতে কামড় দিয়ে রক্ত বের করে ফেলে৷ শুরু হয় দুজনের মধ্যে ধস্তাধস্তি৷ মহিলার অতি চিৎকারের ছুটে আসে এলাকার লোকজন৷ উৎসুক জনতারা রাম ধোলাই দিয়ে দুজনকেই পুলিশের হাতে তুলে দেয়৷ অত্যাচারিতা ওই মহিলা অভিযুক্ত শ্রমিক টিটন দাসের নামে বিশালগড় মহিলা থানার অভিযোগ জানায়৷ থানায় মহিলা এস আই অত্যাচারিতা মহিলা শ্রমিকের অভিযোগ শুনে অভিযুক্ত টিটন দাসের নামে শ্লীলতাহানির মামলা রুজু করে৷ বিশলগড় মহিলা থানার মামলা নম্বর ৩৮/১৬ ভারতীয় দন্ড বিধির ৩৫৪ (বি) ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্ত টিটনকে থানায় লক আপে রাখা হয়৷ বুধবার তাকে বিশালগড় মহকুমা আদালতে পাঠানো হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top