নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৪ জুন৷৷ কাজ করানো হবে বলে আগরতলা থেকে খবর পাঠিয়ে আনা হয়েছিল এক মহিলা শ্রমিককে৷ কাজের স্থানটি চিহ্ণিত করে দেওয়া হয়েছিল বিশালগড়ের হরিশ নগর চাবাগানের মুখে৷ যথা সময়ে ঐ মহিলা বাগান মুখে এসে দাঁড়ায়৷ ততক্ষনে বিশালগরের এক শ্রমিক ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে তাকে নিয়ে চা বাগানের ভিতর ঢুকে পড়ে৷ কিছু দূর এগিয়ে গিয়ে এক নিবিড় জায়গায় আচমকাই তাকে মাটিতে ফেলে ধর্ষনের চেষ্টা করে৷ মহিলা তার বা হাতে কামড় দিয়ে রক্ত বের করে ফেলে৷ শুরু হয় দুজনের মধ্যে ধস্তাধস্তি৷ মহিলার অতি চিৎকারের ছুটে আসে এলাকার লোকজন৷ উৎসুক জনতারা রাম ধোলাই দিয়ে দুজনকেই পুলিশের হাতে তুলে দেয়৷ অত্যাচারিতা ওই মহিলা অভিযুক্ত শ্রমিক টিটন দাসের নামে বিশালগড় মহিলা থানার অভিযোগ জানায়৷ থানায় মহিলা এস আই অত্যাচারিতা মহিলা শ্রমিকের অভিযোগ শুনে অভিযুক্ত টিটন দাসের নামে শ্লীলতাহানির মামলা রুজু করে৷ বিশলগড় মহিলা থানার মামলা নম্বর ৩৮/১৬ ভারতীয় দন্ড বিধির ৩৫৪ (বি) ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্ত টিটনকে থানায় লক আপে রাখা হয়৷ বুধবার তাকে বিশালগড় মহকুমা আদালতে পাঠানো হবে৷
মহিলাকে ধর্ষণের চেষ্টা বিশালগড়ে, গ্রেপ্তার যুবক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















