News Flash

Image

হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা আসনের ফটো যুক্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ

হাইলাকান্দি (অসম) ৮ ডিসেম্বর (হি.স.) : ২০২৪ সালের ১ জানুয়ারি কে ভিত্তি করে হাইলাকান্দি জেলার ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র এবং ১২২ নম্বর কাটলিছড়া-আলগাপুর বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের জন্য শুক্রবার প্রকাশ করা হয়েছে। হাইলাকান্দি জেলার রাজনৈতিক দলগুলির প্রতিনিধি, জেলার সব সার্কেল অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্ররেল রেজিস্ট্রেশন অফিসারদের উপস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় জেলা নির্বাচনী অফিসার তথা জেলা কমিশনার নিসর্গ হিভারে এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন।

ফটো ছাড়া এই খসড়া তালিকার সফট কপি জেলার ওয়েবসাইট https://hailakandi.assam.gov.in/latest এ দেখা যাবে। এছাড়া ভোট কেন্দ্রগুলির ভোট লেভেল অফিসার অর্থাৎ বিএলও দের কাছেও এই তালিকা পাওয়া যাবে।খসড়ায় দাবি আপত্তি অন্তর্ভুক্তির জন্য আগামী ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন অনলাইন এবং অফলাইনে করা যাবে। বি এলওদের কাছে ফর্ম পাওয়া যাবে। অনলাইনে দরখাস্ত পোর্টাল https://voters.eci.gov.in এ জমা দেওয়া যাবে। দাবি ও আপত্তি আগামী ১৬ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ নির্ধারিত হয়েছে।

এদিকে শুক্রবার প্রকাশিত কঠোর তালিকায় ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ১৭ হাজার ৯৩০ জন। এরমধ্যে ১ লক্ষ ১০ হাজার ৭০২ জন পুরুষ, ১ লক্ষ ৭ হাজার ২২৭ জন মহিলা এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এই কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে ২৭৯ টি। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ইলেকট্ররেল রেজিস্ট্রেশন অফিসার হলেন হাইলাকান্দি রাজস্ব চক্রের সার্কেল অফিসার।

অন্যদিকে ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া কেন্দ্রের মোট ভোটার হলেন ২ লক্ষ ৬৪ হাজার ৬ ৬১ জন।এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৩৮ হাজার ১৮৮ জন । মহিলা ১ লক্ষ ২৬ হাজার ৪৭৩ জন। আলগাপুর-কাটলিছড়া কেন্দ্রের ইলেক্ট্ররেল রেজিস্ট্রেশন অফিসার হলেন আলগাপুর রাজস্ব চক্রের সার্কেল অফিসার। এই কেন্দ্রে পুলিশ স্টেশন রয়েছে ৩২৩ টি।
খসড়া প্রকাশ উপলক্ষে আয়োজিত সভায় জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা কমিশনার নিসর্গ হিভারে জানান যে রাজনৈতিক দলগুলোকে ভোটার তালিকার হার্ড কপি এবং সফট কপি দেওয়া হবে। তিনি এই সংশোধনীর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলি এবং ভোটারদের সহযোগিতা কামনা করেছেন।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top