News Flash

  • Home
  • দেশ
  • ২৪ ঘণ্টার মধ্যে ফের, কোচবিহারে পরপর তিনটি সোনার দোকানে চুরি
Image

২৪ ঘণ্টার মধ্যে ফের, কোচবিহারে পরপর তিনটি সোনার দোকানে চুরি

কোচবিহার, ৮ ডিসেম্বর (হি.স.): গত ২৪ ঘণ্টার মধ্যে ফের সোনার দোকানে চুরি কোচবিহারে । পুণ্ডিবাড়ির কায়দায় । বৃহস্পতিবার গভীর রাতে বাবুরহাট বাজারে তালা ভেঙে পরপর তিনটি সোনার দোকানে চুরি হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ।

গতকালই কোচবিহার-২ এর পুণ্ডিবাড়ি বাজারে সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। তার ২৪ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে বাবুরহাট বাজারে তালা ভেঙে পরপর তিনটি সোনার দোকানে চুরি হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে তাঁরা বাজারে গিয়ে দেখেন তিনটি সোনার দোকানের তালা ভাঙা অবস্থায় রয়েছে। এরপর দোকানগুলির মালিক সুবীর রায়, প্রবীরকুমার রায় ও পংকজ কর্মকারকে খবর দেওয়া হয়। তাঁরা আসার পর দোকানের ভেতরে গিয়ে দেখা যায়, প্রতিটি দোকানেরই সোনা ও রুপার অলংকার সহ সব সামগ্রী চুরি হয়ে গিয়েছে। প্রবীরবাবুর দোকানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। তার হার্ডডিস্ক চুরি হয়ে গিয়েছে।

এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ী মহলে । তাঁরা জানান, বাজারের বাইরে জ্বালানো প্রত্যেকটি আলো খুলে ফেলে দুষ্কৃতীরা। ঠিক একইভাবে পুণ্ডিবাড়িতেও চুরি হয়েছিল। তাই দুটি ঘটনায় একই চক্র কাজ করেছে কিনা সে বিষয়েও তদন্তের দাবি উঠেছে।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top