ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।। হলো না প্রথম দিনের খেলা। মন্দ আলো এবং মাঠ ভিজে থাকায়। দুপুর ২টায় চা পানের বিরতির আগে পর্যন্ত ম্যাচ শুরু করা যায় কীনা তার চেষ্টা ছিলেন আম্পায়ার-রা। কিন্তু মন্দ আলোর জন্য খেলাই শুরু করা যায়নি। অথচ ম্যাচটি শুরু করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন পুলিস ট্রেণিং আকাদেমি গ্রাউন্ড কর্মীরা। শুক্রবার থেকেই শুরু হওয়ার কথা ছিলো ত্রিপুরা - মুম্বাই ম্যাচ। অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। ঘুর্ণিঝড় মিকজামের দরুণ বৃহস্পতিবার সারাদিনই বৃষ্টি হয়। এতে মাঠ ভিজে যায়। যতটুকু খবর, শুক্রবার রাতে যদি বৃষ্টি না হয় তাহলে শনিবার সকাল থেকেই খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠ ভিজে থাকলেও উইকেট সতেজ রয়েছে বলে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। এদিন প্রায় সারাক্ষণই দু-দলের ক্রিকেটাররা ড্রেসিং রুমে কাটান। ম্যাচটি মুম্বাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরা ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলেই গ্রুপ শীর্ষে থাকবে মুম্বাই। নতুবা নেমে যাবে নীচে। ফলে প্করথম দিনের খেলা না হওয়ায কিছুটা চাপেই থাকবে মুম্বাই। আসরে ৩ ম্যাচ খেলে বিদর্ভ এবং মুম্বাই ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১৩ পয়েমন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চন্ডিগড়।

কোচবিহার ট্রফি : মুম্বাই – ত্রিপুরার প্রথম দিনের খেলা ওয়াশ আউট
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















