News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফি : মুম্বাই – ত্রিপুরার প্রথম দিনের খেলা ওয়াশ আউট
Image

কোচবিহার ট্রফি : মুম্বাই – ত্রিপুরার প্রথম দিনের খেলা ওয়াশ আউট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।। হলো না প্রথম দিনের খেলা। মন্দ আলো এবং মাঠ ভিজে থাকায়। দুপুর ২টায় চা পানের বিরতির আগে পর্যন্ত ম্যাচ শুরু করা যায় কীনা তার চেষ্টা ছিলেন আম্পায়ার-‌রা। কিন্তু মন্দ আলোর জন্য খেলাই শুরু করা যায়নি। অথচ ম্যাচটি শুরু করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন পুলিস ট্রেণিং আকাদেমি গ্রাউন্ড কর্মীরা। শুক্রবার থেকেই শুরু হওয়ার কথা ছিলো ত্রিপুরা -‌ মুম্বাই ম্যাচ। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। ঘুর্ণিঝড় মিকজামের দরুণ বৃহস্পতিবার সারাদিনই বৃষ্টি হয়। এতে মাঠ ভিজে যায়। যতটুকু খবর, শুক্রবার রাতে যদি বৃষ্টি না হয় তাহলে শনিবার সকাল থেকেই খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠ ভিজে থাকলেও উইকেট সতেজ রয়েছে বলে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। এদিন প্রায় সারাক্ষণই দু-‌দলের ক্রিকেটাররা ড্রেসিং রুমে কাটান। ম্যাচটি মুম্বাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরা ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলেই গ্রুপ শীর্ষে থাকবে মুম্বাই। নতুবা নেমে যাবে নীচে। ফলে প্করথম দিনের খেলা না হওয়ায কিছুটা চাপেই থাকবে মুম্বাই। আসরে ৩ ম্যাচ খেলে বিদর্ভ এবং মুম্বাই ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১৩ পয়েমন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চন্ডিগড়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top