News Flash

  • Home
  • বিদেশ
  • স্বামীর টানে ফের বাংলাদেশে ভারতীয় তরুণী
Image

স্বামীর টানে ফের বাংলাদেশে ভারতীয় তরুণী

মনির হোসেন।। ঢাকা, ৯ ডিসেম্বর : কাটাতারের বেড়া, সীমান্ত কোনটাই বোঝে না ভালোবাসা! তার প্রমাণ দিলেন ভারতীয় তরুণী রিয়া বালা। স্বামীর খোঁজে প্রথমবার বাংলাদেশে এসে বিফল হলেও দ্বিতীয়বার সফল হয়েছেন এ ভারতীয় তরুণী। তার ঠাঁই হয়েছে স্বামী বিটু রায়ের ঘরে। বাংলাদেশি যুবক বিটু রায়ের বাড়ি বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচন্ডী এলাকায়। সেখানে অখিল চন্দ্র রায়ের ছেলে তিনি। অন্যদিকে, রিয়া বালা ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অম্বিকা কালনা এলাকার বাসিন্দা। তার বাবার নাম শ্যামল কান্তি বালা। গত বুধবার দ্বিতীয়বারের মতো ভারত থেকে স্বামীর টানে শিবচন্ডী এলাকায় ছুটে আসেন রিয়া। তাকে মেনে নেন বিটু ও তার পরিবার। ঘটনাটি জানাজানি হলে পরদিন বৃহস্পতিবার বিটুর বাড়িতে ওই তরুণীকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। অনেকে এই দম্পত্তিকে আশীর্বাদ করেন।

জানা গেছে, বিটু রায়ের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় রিয়া বালার। পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়। দীর্ঘদিন প্রেমের পর প্রেমিকা রিয়ার সঙ্গে ভারতে দেখা করেন বিটু। একটা সময় বিয়েও করেন তারা। সেখানে তিন মাস সংসারের পর বাংলাদেশে ফেরেন বিটু। এর মাঝে কোনো এক কারণে দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বামীর খোঁজে ভারত থেকে বাংলাদেশে আসেন রিয়া। তিনদিন বাংলাদেশে অবস্থানের পর ভালোবাসার মানুষকে না পেয়ে হতাশ হয়ে নিজ দেশে ফিরে যান এই ভারতীয় তরুণী। চারদিন পরই আবার বাংলাদেশে আসেন রিয়া। এবার স্বামী বিটুকে পেয়ে দারুণ খুশি তিনি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রেমের সম্পর্কের পর বিটু ভারতে গিয়ে ২১ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার শিকারপুর এলাকায় রিয়ার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ভারতে তারা টানা এক মাস সংসার করেন। এর মাঝে দেশে ফিরে এসে বিটু যোগাযোগ বন্ধ করে। এরপর স্বামীর খোঁজে ২৯ নভেম্বর প্রথম বাংলাদেশে এসে তিনদিন ধরে বিটুর বাড়িতে অবস্থান করে হতাশ হয়ে ভারতে চলে যান রিয়া। এর পর ৬ ডিসেম্বর আবারও বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেসনে রিয়া বালা এলে প্রশাসনের উপস্থিতিতে তাকে বিটুর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এর পর পঞ্চগড় আদালতে বৃহস্পতিবার দুপুরে নিয়ে এফিডেফিটের মাধ্যমে নতুন করে তাদের বিয়ে হয়।   আরো জানা গেছে, এক বছরের ভিসার মেয়াদ নিয়ে আসা এই নববধূ ইকোমধ্যে নতুন এই সংসার গুছাতে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন।

এ বিষয়ে নববধূ রিয়া বালা বলেন, স্বামীকে খুঁজে পাওয়ার লড়াইয়ে সফল হয়ে আমি অনেক খুশি। যেটা নিয়ে এতদিনের লড়াই আমার, সেটা পেয়েছি। সৃষ্টিকর্তাকে শুকরিয়া জানাচ্ছি। আমি আবারও বাংলাদেশে আসার পর বৃহস্পতিবার তার পরিবার আদালতে আমাকে বউমা হিসেবে গ্রহণ করে নিয়েছে। এখন থেকে এখানে থাকব। তবে যেহেতু ভারতে আমার বাবা-মা রয়েছে, তাই মাঝে মধ্যে আমি সেখানে যাব। বিটু রায় বলেন, আমাদের অনেক দিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণে রিয়া দেশে এসেছে। আমি ভালোবেসে বিয়ে করেছি।

Releated Posts

জনগণকে বিব্রত করতে রাজ্যে বিজেপি ও তিপরা মথার মধ্যে মতপার্থক্যের ছবি তুলে ধরা হচ্ছে: বিরোধী দলনেতা

আগরতলা, ১২ জুন: প্রদ্যোত কিশোর দেববর্মণের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারী নিহত

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১২ জুন: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লাঠিয়াপূড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারীর মৃত্যুর ঘটনা…

ByByReshmi Debnath Jun 13, 2026

নীতি আয়োগের বৈঠকে ত্রিপুরার উন্নয়ন অগ্রাধিকারের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১২ জুন: উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবদের নিয়ে নীতি আয়োগ আয়োজিত এক গুরুত্বপূর্ণ আন্তঃক্রিয়ামূলক বৈঠকে অংশগ্রহণ করে…

ByByReshmi Debnath Jun 12, 2026

নীতি আয়োগের সঙ্গে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের বৈঠক, উন্নয়ন ও অবকাঠামোয় জোর

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের উন্নয়ন অগ্রাধিকার, উদ্ভাবনী উদ্যোগ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীদের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top