News Flash

Image

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেন

গুয়াহাটি, ৬ ডিসেম্বর (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)-এর পক্ষ থেকে আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই স্পেশাল ট্রেনগুলি শিলচর-গোমতি নগর, আলিপুরদুয়ার জং.-কানপুর সেন্ট্রাল, গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু ও রাঙাপাড়া নর্থ-রানি কমলাপতি রেলওয়ে স্টেশনের মধ্যে চালানো হবে। এই স্পেশাল ট্রেনগুলি একটি ট্রিপের জন্য ০৮ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর, ২০২৩-এর মধ্যে চলবে।

সেই অনুযায়ী, ট্রেন নং. ০৫৬১২ (শিলচর-গোমতি নগর) একমুখী স্পেশাল ০৮ ডিসেম্বর, ২০২৩ (শুক্রবার) তারিখে শিলচর থেকে ১৮:৪৫ ঘণ্টায় রওনা দিয়ে ১০ ডিসেম্বর, ২০২৩ (রবিবার) তারিখের ১২:০০ ঘণ্টায় গোমতি নগর পৌঁছবে। ট্রেনটি বদরপুর জং., নিউ হাফলং, লামিডং জং., গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার জং., বারাউনি জং., হাজিপুর, গোরখপুর জং. আদি স্টেশন হয়ে চলবে।

ট্রেন নং. ০৫৪৫৮ (আলিপুরদুয়ার জং. – কানপুর সেন্ট্রাল) একমুখী স্পেশাল ০৯ ডিসেম্বর, ২০২৩ (শনিবার) তারিখে আলিপুরদুয়ার জং. থেকে ২৩:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১১ ডিসেম্বর, ২০২৩ (সোমবার) তারিখের ০৪:০৫ ঘণ্টায় কানপুর সেন্ট্রাল পৌঁছবে। ট্রেনটি দলগাওঁ, নিউ জলাপাইগুড়ি জং., কিষানগঞ্জ, কাটিহার জং. বারাউনি জং., সমস্তিপুর জং., হাজিপুর, গোরখপুর জং., অযোধ্যা ক্যান্ট. আদি স্টেশন হয়ে চলবে।

ট্রেন নং. ০৫৬৭০ (গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু) একমুখী স্পেশাল ০৯ ডিসেম্বর, ২০২৩ (শনিবার) তারিখে গুয়াহাটি থেকে ০৬:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১১ ডিসেম্বর, ২০২৩ (সোমবার) তারিখের ০৯:১০ ঘণ্টায় এসএমভিটি বেঙ্গালুরু পৌঁছবে। ট্রেনটি গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি জং., কিষানগঞ্জ, মালদা টাউন, বর্ধমান, খড়গপুর জং., ভুবনেশ্বর, বিজয়ানগরম জং., বিজয়ওয়াডা জং., কাটপাড়ি আদি স্টেশন হয়ে চলবে।

অন্য একটি ট্রেন নং. ০৫৮৬৬ (রাঙাপাড়া নর্থ-রানি কমলাপতি) একমুখী স্পেশাল ১০ ডিসেম্বর, ২০২৩ (রবিবার) তারিখে রাঙাপাড়া নর্থ থেকে ০৮:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১২ ডিসেম্বর, ২০২৩ (মঙ্গলবার) তারিখের ০৪:৩০ ঘণ্টায় রানি কমলাপতি পৌঁছবে। ট্রেনটি রঙিয়া জং., বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, বারাউনি জং., গোরখপুর জং., কানপুর সেন্ট্রাল, ভুপাল আদি স্টেশন হয়ে চলবে।

এই রুটগুলির অন্যান্য ট্রেনের অপেক্ষারত যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সুযোগ নিতে পারেন। এই স্পেশাল ট্রেনগুলির বিশদ বিবরণ বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার পূর্বে বিশদ বিবরণ গুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top