News Flash

  • Home
  • দেশ
  • ইডি-র কাছে থাকা পৈতে, আংটি, মাদুলি-সহ গলার চেন ফেরৎ চাইলেন মানিক
Image

ইডি-র কাছে থাকা পৈতে, আংটি, মাদুলি-সহ গলার চেন ফেরৎ চাইলেন মানিক

কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): গ্রেফতারির সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নিয়ে নিয়েছিল তাঁর পৈতে, আংটি, মাদুলি-সহ গলার চেন। এমনি দাবি করে মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে সে সবই ফেরত চাইলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বিধায়ক মানিক ভট্টাচার্য।

তৃণমূল বিধায়ক জানান, অনেক বারই সে সব ফেরত চেয়েছেন। ইডির আধিকারিকেরা বিষয়টি জানেন। কিন্তু তিনি এখনও কিছুই ফেরত পাননি। আদালতের মাধ্যমে এ বার সে সমস্ত ফেরত চান তিনি।
মঙ্গলবার ছিল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। সে কারণে কলকাতার বিচারভবনে হাজির করানো হয়েছিল মানিকবাবুকে। সেখানেই তিনি পৈতে, আংটি, মাদুলি-সহ গলার চেন ফেরত চান। তিনি জানান, তাঁর কিছু ব্যক্তিগত জিনিস ইডির অফিসে রয়েছে।

তাঁর কথায়, ‘‘আমাকে যে দিন গ্রেফতার করা হয়েছিল, ওই দিন রাতে ওঁরা নিয়ে ছিলেন।’’ এর পরেই বিচারক প্রশ্ন করেন, তা হলে এত দিন পর কেন তাঁর সে কথা মনে পড়ল? জবাবে তিনি বলেন, ‘‘আমি ওঁদের অনেক বার বলেছি। মিথিলেশ মিশ্র, বিজয় কুমার (তদন্তকারী অফিসার) এটা জানেন। ওঁরা গ্রেফতারির দিন ওই জিনিসগুলি নিয়ে আলমারিতে রেখে দিয়েছিলেন। তার পর প্রায় ১০ বার ফেরত চাওয়ার পরেও দেননি।’’

বিচারপতি এই সংক্রান্ত বিষয়ে সঠিক ভাবে আবেদন করতে বলেন তাঁকে। পলাশিপাড়ার বিধায়ক মানিকবাবু জানিয়েছেন, তিনি পাবলিক প্রসিকিউটর (পিপি)-কে বলেছেন। বিচারক বলেন, ‘‘তা হলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান।’’

মানিকবাবু পরে আদালত চত্বরে জানান, ওই সব জিনিস বাজেয়াপ্ত করার তালিকা (সিজার লিস্ট)-য় দেখানো হয়নি। একটি ক্লিয়ার ফাইলে আংটি, গলার চেন-সহ ছ’-সাতটি জিনিস আলমারিতে রাখা হয়েছিল। তাঁকে এই সংক্রান্ত কোনও নথিও দেওয়া হয়নি।

Releated Posts

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top