News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ইভিএম নিয়ে নেতিবাচকতা ছড়ানো বন্ধ করা উচিত : মেঘওয়াল, টিপ্পনি ফারুক আব্দুল্লাহর
Image

ইভিএম নিয়ে নেতিবাচকতা ছড়ানো বন্ধ করা উচিত : মেঘওয়াল, টিপ্পনি ফারুক আব্দুল্লাহর

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): ইভিএম নিয়ে নেতিবাচকতা ছড়ানো বন্ধ করা উচিত। বিরোধীদের উদ্দেশ্যে এই আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। তাঁর মতে, এই কথা বলে ভোটারদের অসম্মান করছেন তাঁরা। ইভিএম নিয়ে টিপ্পনি দিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আব্দুল্লাহও। ফারুকের কথায়, “এই মেশিনগুলিকে নিখুঁত করতে হবে, যাতে মানুষের আস্থা অটুট থাকে।”

মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপির জয়ের পর থেকেই ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দল। এ প্রসঙ্গে মঙ্গলবার সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মেঘওয়াল। উত্তরে তিনি বলেছেন, “বিরোধীদের নেতিবাচকতা পরিহার করতে হবে। তাহলে কর্ণাটক এবং হিমাচল প্রদেশে জয়ের কী হবে? তাঁদের কোনও সমস্যা হলে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো উচিত।” মেঘওয়াল আরও বলেছেন, “ইভিএম নিয়ে প্রশ্ন তুলে ভোটারদের অসম্মান করছেন তাঁরা।”

এদিকে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আব্দুল্লাহ বলেছেন, “কংগ্রেস শাসনকালে যখন এই মেশিন চালু হয়, আমি মুখ্যমন্ত্রী ছিলাম। সেই সময় আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলাম, ‘চুরি’ হতে পারে কি না, তাঁরা বলেছিল, হ্যাঁ এটা সম্ভব। এই যন্ত্রটিকে সংশোধন করার জন্য একটি পদ্ধতি খুঁজে বের করতে হবে, যাতে এটির প্রতি মানুষের আস্থা বজায় থাকে।”

Releated Posts

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026

তারাতলা গুদামঘর বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ১৬, তৃতীয় দিনেও চলছে উদ্ধারকাজ

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামঘরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। শনিবার…

ByByNews Desk Jun 27, 2026

ভিড়ার গণধর্ষণকাণ্ড: তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু

ভিড়ার, ২৭ জুন (আইএএনএস): মহারাষ্ট্রের ভিড়ার ওয়েস্টের ডোঙ্গারপাড়া এলাকায় ৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 27, 2026

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top