News Flash

  • Home
  • দেশ
  • টাটা-হাতিয়া মেমু প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন! আতঙ্কে নেমে পড়লেন যাত্রীরা
Image

টাটা-হাতিয়া মেমু প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন! আতঙ্কে নেমে পড়লেন যাত্রীরা

চান্ডিল (সরাইকেলা), ৫ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের সরাইকেলা খারসাওয়ান জেলার চান্ডিল মহকুমার রাঁচি-মুরি রেলওয়ে সেকশনের লেটেমদা রেলওয়ে স্টেশনে আগুন ধরে গেল টাটা-হাতিয়া মেমু যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে। ট্রেনে আগুন লাগার খবর পেয়ে মঙ্গলবার সকালে লেটেমদা রেলস্টেশনে কিছুক্ষণ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আতঙ্কে যাত্রীয়রা ট্রেন থেকে নেমে পড়েন। ঘটনার খবর পেয়ে রেল কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার সকাল ৭.৩৪ মিনিট নাগাদ টাটা-রাঁচি মেমু প্যাসেঞ্জার ট্রেনটি লেটেমদা রেলওয়ে স্টেশনে পৌঁছেছিল। স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন দেখতে পান, ইঞ্জিনে আগুন লেগেছে। এরপরই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রেল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর, প্রায় ৩০ মিনিট পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top