News Flash

  • Home
  • দেশ
  • মোদীকে হারাতে মমতাকে ৫ বার জন্মাতে হবে, তোপ শুভেন্দুর
Image

মোদীকে হারাতে মমতাকে ৫ বার জন্মাতে হবে, তোপ শুভেন্দুর

কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.) : তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণের মাত্রা বাড়িয়েছে বিজেপি। সোমবার ধর্মতলায় আম্বেদকরের মূর্তির সামনে একটি সভা থেকে আক্রমণের সুর তোলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

তিন রাজ্যের ফলের পরেই সাঁড়াশি আক্রমণের হুংকার দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার থেকেই তার ট্রেলার দেখানো শুরু করে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বিধানসভা থেকে সাসপেন্ড করার কারণে শুভেন্দু এদিন ধর্মতলায় বি আর আম্বেদকরের মূর্তির সামনে প্রতিবাদ সভার আয়োজন করেন শুভেন্দু অধিকারী। এদিনের মঞ্চ থেকেই তাঁর হুঙ্কার, ‘উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের প্রচারে গিয়ে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলেছিলেন, আপনারা যোগীকে হটিয়ে দিন, আমি কেন্দ্র থেকে মোদীকে হটাবো। আরে মোদীকে হটাতে গেলে ৫ বার আপনাকে জন্মগ্রহণ করতে হবে। আগে তো আমার সঙ্গে লড়ে দেখুন।’ এর পরেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের বিষয়টি উল্লেখ করেন তিনি।

লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের নির্বাচনকে সেমিফাইনাল বলে ধরে নেওয়া হয়েছিল রাজনৈতিক মহলে। সেখানেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিপুল জয়লাভ করেছে বিজেপি। কংগ্রেসের ভরাডুবি হয় তিন রাজ্যে। ইন্ডিয়া জোট প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। এমত অবস্থায়, এ রাজ্যেও ‘সাঁড়াশি আক্রমণ’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

Releated Posts

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top