নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ জমি বিবাদকে কেন্দ্র করে রাণীরবাজার থানাধীন ব্রজনগরে সংঘবদ্ধ হামলায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত মহিলা মীরা দেবনাথকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
রাণীরবাজার থানাধীন ব্রজনগরে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত মহিলার নাম মীরা দেবনাথ৷ তাকে প্রথমে রাণীরবাজুর হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এব্যাপারে অভিযুক্তদের নামধাম উল্লেখ করে রাণীরবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রজনগরের প্রাক্তন উপপ্রধান স্বপন দেবনাথের কাছ থেকে সঞ্জিত দেবনাথ আড়াই গন্ডা জায়গা কিনেছিলেন৷ দীর্ঘদিন ধরে জায়গার দখল ছাড়ছেন না স্বপন দেবনাথ৷ এনিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ চলছিল৷ গতকাল রাতে সঞ্জিত দেবনাথের অনুপস্থিতিতে স্বপন দেবনাথ তার বাড়িতে চড়াও হয়৷ জমি বিবাদের জেরে সঞ্জিত দেবনাথের স্ত্রী মীরা দেবনাথের উপর হামলা চাালায় স্বপন দেবনাথ৷ স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন স্বামী সঞ্জিত দেবনাথ৷ তখনই সঞ্জিত দেবনাথের সঙ্গে দস্তাদস্তি হয়৷ এরই মধ্যে ছুটে আসে স্বপন দেবনাথের দুই ভাইপো৷ তারা এসে মহিলার মাথায় আঘাত করে৷ তাতে গুরুতরভাবে আহত হন মীরা দেবনাথ৷
জমি বিবাদকে ঘিরে সংঘবদ্ধ হামলায় গুরুতর জখম মহিলা ,উত্তেজনা রানীরবাজারে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















