News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতা চলচ্চিত্র উৎসবের টাইটেল সং বিনা পারিশ্রমিকে গাইলেন অরিজিৎ
Image

কলকাতা চলচ্চিত্র উৎসবের টাইটেল সং বিনা পারিশ্রমিকে গাইলেন অরিজিৎ

কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.): ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র চলচ্চিত্র উৎসবের টাইটেল সং প্রকাশ্যে এসেছে শনিবার।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং ভাবনায় গানটি গেয়েছেন অরিজিৎ সিং।তবে গান গাওয়ার জন্য কোন পারিশ্রমিক নেননি অরিজিৎ, এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।

কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ৫ ডিসেম্বর থেকে, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।৩৯টি দেশের ২১৯ টি ছবি দেখানো হবে এবারের উৎসবে।নেতাজি ইন্ডোরের উদ্বোধনী অনু্ষ্ঠানে দেখা যাবে সলমন খান, কমল হাসান, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা সহ একগুচ্ছ তারকাদের। উৎসবে বিশেষ শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ ও শৈলেন্দ্রর মতো কিংবদন্তি শিল্পীদের। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে মহানায়ক উত্তম কুমার অভিনীত ‘দেয়া নেয়া’। মুখ্যমন্ত্রীর ভাবনায় উৎসবের টাইটেল সং সম্পূর্ণ বিনামূল্যেই গেয়েছেন অরিজিৎ সিং।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top