News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীরামপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা তৃণমূল কর্মীর
Image

শ্রীরামপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা তৃণমূল কর্মীর

হুগলি, ২ ডিসেম্বর (হি.স.) : হুগলি জেলার শ্রীরামপুর থানার অন্তর্গত রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ামারা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা এক তৃণমূল কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের নাম পার্থ দাস (৩৮)। তিনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় শ্রীরামপুর থানার পুলিশ। দেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্তে ব্যস্ত।

প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রদীপ কুমার দাস জানান, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি এলাকায় জমির দালালি করতেন। তিনি ঋণে জর্জরিত হন। তিনি একটি সুইসাইড নোটও রেখে গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top