News Flash

Image

নদিয়ায় ২ কোটির সোনার বিস্কুট সহ ধৃত ৮

নদিয়া, ২ ডিসেম্বর (হি.স.) : নদিয়ায় রাজ্য পুলিশ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং ডিআরআই যুগ্মভাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে সোনার বিস্কুট উদ্ধার করল। প্রায় ৩ কেজি ৫০০ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য ২ কোটি ১৮ লক্ষ টাকা।

শুধু যে সোনার বিস্কুট উদ্ধার হয়েছে এমনটা নয়। একটি পিস্তল, ফেনসিডিল এবং গাঁজা-সহ হাতেনাতে ধরা হয়েছে পাঁচ মহিলা-সহ মোট ৮ জন চোরাকারবারীকে। সূত্রের খবর, এই সব সামগ্রী বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সেই খবর গোপন সূত্রে আগাম চলে আসে বিএসএফের কাছে। বিএসএফের গোয়েন্দা বিভাগ কর্তৃক প্রাপ্ত সেই তথ্য চলে যায় কৃষ্ণগঞ্জ পুলিশ এবং রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) কাছে। তারপরই শুরু হয় অভিযান।

নদিয়া জেলার সীমান্ত গ্রাম বিজয়পুরে শুরু হয় খানা তল্লাশি। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর দু’দিনব্যাপী চলে তল্লাশি অভিযান। তাতেই মেলে সাফল্য। সূত্রের খবর, পুলিশি তল্লাশিতে উদ্ধার হয়েছে একটি পিস্তল, তিনটি কার্তুজ, একটি ম্যাগাজিন, দুই কেজি গাঁজা, ৬৯ বোতল ফেনসিডিল। উদ্ধার হওয়া সোনার ওজন ৩.৫২৫ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ২১৮৫৫০০০ টাকা।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top