News Flash

  • Home
  • দিনের খবর
  • সোমনাথ মহাদেবের প্রথম জ্যোতির্লিঙ্গের প্রার্থনায় অমিত শাহ
Image

সোমনাথ মহাদেবের প্রথম জ্যোতির্লিঙ্গের প্রার্থনায় অমিত শাহ

প্রভাসপাটন, ২ ডিসেম্বর (হি.স.) : প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব দর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব দর্শন করতে স্ত্রীকে নিয়ে আসেন অমিত শাহ। মহাদেবকে দেখার পর শাহ সোমেশ্বর মহাপুজো, ধ্বজাপুজো ও পাদ পুজো করেন। দেবাধিদেবের চরণে প্রার্থনা জানিয়ে তিনি মানুষের মঙ্গল কামনা করেন।

সোমনাথ মন্দিরে পুরোহিত এবং ঋষিদের শ্লোক পাঠের মধ্যে দিয়ে মহাদেবের কাছে প্রার্থনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তাঁর স্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবের সামনে গঙ্গার জল অভিষেক করেন। সোমনাথ মন্দিরে ধ্বজারোহণ করেন তিনি। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি মাসের মাসিক শিবরাত্রিতে হোম্যাকটিক লঘুরুদ্র যজ্ঞ করারও সংকল্প করেছেন। মন্ত্রীর সোমনাথ মহাদেব দর্শনের সময় উপস্থিত ছিলেন, সোমনাথ ট্রাস্টের সেক্রেটারি যোগেন্দ্র দেশাই, জেনারেল ম্যানেজার বিজয় সিং চাভদা, কালেক্টর এইচ কে ওয়াধওয়ানিয়া, জেলা উন্নয়ন আধিকারিক রবীন্দ্র খাটালে, জেলা পুলিশ সুপার মনোহরসিংহ জাদেজা, প্রদেশ আধিকারিক কে ভি বাটি, জেলা বিজেপি প্রধান মহেন্দ্র পীঠিয়া, সাধারণ সম্পাদক দিলীপ সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top