News Flash

  • Home
  • দিনের খবর
  • আনিস খানের রহস্যমৃত্যুর তদন্তে আবার সিবিআই তদন্তের আর্জি খারিজ
Image

আনিস খানের রহস্যমৃত্যুর তদন্তে আবার সিবিআই তদন্তের আর্জি খারিজ

কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.): আনিস খানের রহস্যমৃত্যুর তদন্তে আবার সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা এ বিষয়ে আনিসের পরিবারের পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন।

এর আগে হাওড়ার আমতার বাসিন্দা আনিসের মৃত্যুর নিয়ে বিচারপতি মান্থা রাজ্য পুলিশের সিটকে ওই তদন্ত করতে বলেছিলেন। কিন্তু পুলিশের তদন্তে অখুশি মৃতের পরিবার। চার্জশিটের একাধিক বিষয় নিয়ে তারা আপত্তি জানিয়েছিল। সিবিআই তদন্ত এবং বিচারপর্ব বন্ধ রাখার জন্য আবার আদালতের দ্বারস্থ হয়েছিল মৃত আনিসের পরিবার।

শুক্রবার বিচারপতি মান্থা বলেন, ‘‘তখন আমি সিবিআই তদন্তের নির্দেশ দিইনি। আমার ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে আপনারা ডিভিশন বেঞ্চে গিয়েছেন। এখন আবার আমার কাছেই কেন এই আর্জি। মামলাটি ডিভিশন বেঞ্চে রয়েছে তাই সেখানেই ওই আর্জি জানান। এখন আমি এই মামলাটি শুনতে পারি না।’’

আবেদনকারী পক্ষের আইনজীবী তখন আর্জি জানান, আগামী ১২ ডিসেম্বর থেকে রাজ্য পুলিশের সিআইডির পেশ করা চার্জশিটের ভিত্তিতে আনিস মৃত্যু মামলার বিচারপর্ব শুরু হবে। সেই ট্রায়ালের উপর স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু বিচারপতি মান্থা জানান, সেটাও তাঁর পক্ষে সম্ভব নয়।

Releated Posts

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

আস্থা ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ, টিভিকে বিধায়কের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর বিধায়ক আর সিনিবাস সেতুপতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের…

ByByTaniya Chakraborty May 12, 2026

তৃণমূল সমর্থন করলেই কি এখন বাংলায় হিংসা ও মৃত্যুর মুখে পড়তে হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১২ মে (আইএএনএস): বর্তমান বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেই কি হিংসা, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়তে…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভোটে পরাজয়ের পর ডিএমকের গুরুত্বপূর্ণ জেলা সম্পাদক বৈঠক ১৪ মে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): সদ্যসমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকের পরাজয়ের পর দলীয় পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল দল।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top