News Flash

  • Home
  • দিনের খবর
  • জামিনে মুক্ত কল্যাণময়কে অন্য মামলায় গ্রেফতার করল সিবিআই
Image

জামিনে মুক্ত কল্যাণময়কে অন্য মামলায় গ্রেফতার করল সিবিআই

কলকাতা, ৩০ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই।

গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সঙ্গে তাঁর গতিবিধিও নিয়ন্ত্রণ করা হয়েছিল। সব ঠিক থাকলে এক বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবার জেল থেকে বাইরে বেরোতে পারতেন কল্যাণময়। কিন্তু তা হল না।

জানা গিয়েছে, এই মামলায় আগেই কল্যাণময়কে গ্রেফতারের আবেদন জানিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। বুধবারই সেই আবেদন মঞ্জুর করেছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত।

আদালত সূত্রে খবর, নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত কল্যাণময়ের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওই একই মামলায় অশোক সাহা, সুব্রত সামন্তেরও জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় গত বছর গ্রেফতার করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময়কে। তারপর থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি। ১ বছরেরও বেশি জেলজীবন কাটানোর পর বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে মুক্ত দিয়েছিল তাঁকে। কিন্তু শেষ অবধি জেলের বাইরে এখনও বেরনো হল না তাঁর।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top