News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘এটা তো আমাদের ওয়ার্ম-আপ ম্যাচ ছিল’’, ধর্মতলার সভা সম্পর্কে মন্তব্য দিলীপের
Image

‘এটা তো আমাদের ওয়ার্ম-আপ ম্যাচ ছিল’’, ধর্মতলার সভা সম্পর্কে মন্তব্য দিলীপের

কলকাতা, ৩০ নভেম্বর, (হি.স.): প্রতি বছর যেখানে তৃণমূল ২১ জুলাইয়ে শহিদ দিবসের সভা করে, সেখানেই এ বার বিজেপি সমাবেশের আয়োজন করেছিল। ধর্মতলায় বিজেপির সভায় প্রত্যাশিত ভিড় হয়নি বলে অভিযোগ তৃণমূলের।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানান, রাজ্যের শাসকদল হিসাবে ক্ষমতা প্রয়োগ করেই সভা-সমাবেশে সফল তৃণমূল। তাঁর কথায়, ‘‘ওরা সারা বছর শক্তি-সামর্থ্য প্রয়োগ করে, টাকাপয়সা খরচ করে সভা করে। দু’মাস আগে থেকে জেলায় জেলায় তোড়জোড় শুরু হয়ে যায়। বিনামূল্যে বাস, ট্রেন, গাড়ির ব্যবস্থা করে দেয়। সে ভাবে লোক আনে। তাই ভিড় হয়। কিন্তু ওরা ব্রিগেডে কেন সভা করে না?’’

দিলীপবাবু বলেন, ‘‘আমরা তো বাৎসরিক সভা ব্রিগেডে করি। তৃণমূল শেষ কবে ব্রিগেডে সভা করেছে? ওখানে একটা সভা করে দেখাক।’’ এর পরেই ধর্মতলার সভা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটা তো আমাদের ওয়ার্ম-আপ ম্যাচ ছিল।’’ অর্থাৎ, ধর্মতলায় শাহের সভার দিন সব রকম প্রস্তুতি নিয়ে ময়দানে নামেনি বিজেপি, দাবি দিলীপবাবুর।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top