News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন উদ্ধার হওয়া শ্রমিকরা, জানালেন ভয়াবহ দিনগুলির কথা
Image

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন উদ্ধার হওয়া শ্রমিকরা, জানালেন ভয়াবহ দিনগুলির কথা

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): দীর্ঘ ১৭-দিনের উৎকন্ঠার অবসান হয়েছে, সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আলোর মুখ দেখেছেন উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা ৪১ জন শ্রমিক। প্রত্যেকের পরিবারে এখন শুধুই খুশির আবহ। মঙ্গলবার রাতেই এক এক করে সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসেন ৪১ জন শ্রমিক। সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকরা নিজেদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জানিয়েছেন, এই ১৭ দিন সুড়ঙ্গের ভিতরে তাঁরা কী কী করছিলেন, এই সাহসিকতার জন্য প্রত্যেককে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

টেলফোনের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোলামেলা কথোপকথনে সকলকে তাঁদের সাহসিকতা ও সংযম বজায় রাখার জন্য কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে একজন জানান, এই ১৭ দিনে খাওয়া ছাড়া তাঁদের যেহেতু কোনও কাজ ছিল না, তাই সুড়ঙ্গের ভিতরে যোগাভ্যাসও করেছেন তাঁরা। নিরাপদে তাঁদের উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকার ও উত্তরাখণ্ড সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সবাই।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top