News Flash

Image

করিমগঞ্জে হত্যার মামলায় তিন অভিযুক্তের দশ বছরের কারাদণ্ড

করিমগঞ্জ (অসম), ২৮ নভেম্বর (হি.স. ) : করিমগঞ্জে হত্যা মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দশ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুইমাসের দণ্ড দেওয়া হয়েছে ।

আজ মঙ্গলবার জেলা ন্যায় দণ্ডাদিশের আদালতে দীর্ঘ শুনানির পর মামলার চূড়ান্ত রায় দান করতে গিয়ে করিমগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃপ্তি আরা জীবদ্দশায় থাকা তিন আসামী ক্রমে জালাল উদ্দিন (বাবা আব্দুল নূর), জালাল উদ্দিন (বাবা আব্দুল মান্নান), রফিক উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারা দণ্ডের রায় ঘোষনা করেন । আদালত সূত্রে জানা যায় যে, ভারতীয় দন্ড বিধির ১৪৭/১৪৯/৩০২ ধারায় পাথারকান্দি থানায় নথিভুক্ত করা মামলায় আদালতে চলতি মোকৰ্দমা শুনানিতে এই রায় দান হয়েছে ।

জানা যায় যে, ঘটনাটি ২০০১ সালে পাথারকান্দি বাগরসাংগন এলাকায় সংঘটিত হয় । জমি বিবাদকে কেন্দ্র করে ক্ষেতের জমিতে খুন করা হয় ওই গ্রামেরই জনৈক নিজাম উদ্দিন নামের এক ব্যক্তিকে । এরপর পাথারকান্দি থানায় বেশ কয়েকজনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেন মৃতের ভাই আব্দুল মুনিম । পাথারকান্দি পুলিশ এমর্মে তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করে । এরপর আদালতে তোলা হয়ে তাদেরকে পাঠানো হয় জেল হাজতে । মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন অবস্থায় দুই আসামী মঈন উদ্দিন এবং ফাতিমা বিবির মৃত্যু হয় । আর মঙ্গলবার চূড়ান্ত রায়ে বাকি তিন অভিযুক্তের সশ্রম কারাদন্ড হয় ।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top