News Flash

  • Home
  • খেলা
  • রূপক দেবরায় পরিচালিত সংস্থাগুলো বেআইনি ঘোষণা করতে ফোরামের আর্জি
Image

রূপক দেবরায় পরিচালিত সংস্থাগুলো বেআইনি ঘোষণা করতে ফোরামের আর্জি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। রাজ্য ক্রীড়া জগতে রূপক দেবরায়ের কর্মকাণ্ডে ভীষণভাবে তিতিবিরক্ত অল ত্রিপুরা প্লেয়ার্স ফোরাম। ফোরামের পক্ষ থেকে আজ আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রূপক দেবরায় সম্পর্কে বলতে গিয়ে ফোরাম থেকে জানানো হয়েছে যে বেশ কিছু ইভেন্টে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন সচিব রূপক দেব রায় কোনরকম সিলেকশন ট্রায়াল ছাড়া ন্যাশনাল গেমস খেলায় অংশগ্রহণ করছে। এই অংশগ্রহণের পর দেখা যাচ্ছে খারাপ ফলাফলের কারণে রাজ্যের সুনাম বিনষ্ট হচ্ছে। হকি, বাস্কেট বল, কাবাডি, অ্যাথলেটিকস টেবিল টেনিস, খো-খো, রেসলিং, বক্সিং, ফুটবল এবং আরও বিভিন্ন খেলাধুলায় এরকমভাবে দল পাঠানো হচ্ছে। ত্রিপুরার নামে বিভিন্ন অর্থ রাশি এনে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। যেগুলি নিজেদের কাছে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে বেশ কিছু ইভেন্ট বাস্কেটবল, ব্যাডমিন্টন গেমসের খেলোয়াররা জাতীয় স্তরে উনার মাধ্যমে অংশগ্রহণ করলেও আজ পর্যন্ত সার্টিফিকেট দিচ্ছে না। খেলোয়ারদের কাছে অনৈতিকভাবে বিভিন্ন চাহিদা ব্যক্ত করছেন। বিভিন্ন ইভেন্টে বিভিন্ন খেলোয়াড়রা ফোরামের কাছে লিখিতভাবে রূপক দেবরায়ের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে। ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে রূপক দেব রায়ের অনুমোদিত সংস্থাগুলো বেআইনি ঘোষণা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে। ক্রীড়া জগতকে এবং খেলোয়ারদের স্বার্থ সুরক্ষার জন্য ত্রিপুরার মান বজায় রাখতে অল ত্রিপুরা প্লেয়ার্স ফোরাম সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ফোরামের চীফ পেট্রন অমল কুমার ঘোষ, সভাপতি লিটন রায়, সিনিয়র সহ-সভাপতি কেশব দেববর্মা, জেনারেল সেক্রেটারি শান্তনু সূত্রধর, জয়েন্ট সেক্রেটারি বাপন সাহা ও প্রসেনজিৎ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top