News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগর রাখা হবে : জি কিষাণ রেড্ডি
Image

বিজেপি ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগর রাখা হবে : জি কিষাণ রেড্ডি

হায়দরাবাদ, ২৭ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রী এবং তেলেঙ্গানায় বিজেপির সভাপতি জি কিষান রেড্ডি সোমবার বলেন, তাঁর দল রাজ্যে ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম পরিবর্তন করে ‘ভাগ্যনগর’ করা হবে। সোমবার সাংবাদিকদের উদ্দেশে তিনি একথা বলেন। রেড্ডি আরও বলেন, মাদ্রাজ, বোম্বে এবং ক্যালকাটা মতো শহরের নামও পরিবর্তন করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই, বিজেপি সরকার ক্ষমতায় এলে (আমরা) হায়দরাবাদের নাম পরিবর্তন করব। আমি জিজ্ঞেস করছি হায়দার কে? হায়দারের নাম কি আমাদের দরকার? যদি বিজেপি ক্ষমতায় আসে, অবশ্যই (আমরা) হায়দারকে সরিয়ে দেব এবং ভাগ্যনগর নাম পরিবর্তন করব, বলেও রেড্ডি এদিন দাবি করেন। সাংবাদিকদের কিষাণ রেড্ডি প্রশ্ন করে বলেন, কেন নাম পরিবর্তন করা হবে না। মাদ্রাজের নাম পরিবর্তন করে চেন্নাই করা হয়েছে, এই নামের পরিবর্তন বিজেপি নয়, ডিএমকে সরকার করেছে। হায়দরাবাদের নাম পরিবর্তন করলে অসুবিধা কেন হবে, যদি মাদ্রাজের নাম পরিবর্তন করে চেন্নাই করা হতে পারে, ক্যালকাটার নাম বদলে কলকাতা হতে পারে, রাজপথকে কর্তব্য পথ করা হয়।

কেন্দ্রীয় মন্ত্রী এবং তেলেঙ্গানায় বিজেপির সভাপতি জি কিষান রেড্ডি বলেন, বিজেপি ক্ষমতায় এলে দাসত্বের মানসিকতার প্রতিফলন ঘটায় সেসব আমরা সম্পূর্ণরূপে পরিবর্তন করব, বিজেপি নাম পরিবর্তনের বিষয়ে বুদ্ধিজীবীদের পরামর্শও নেবে বলে তিনি উল্লেখ করেন তিনি।

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top