News Flash

  • Home
  • দেশ
  • জঙ্গল থেকে উদ্ধার প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, শোরগোল বালুরঘাটে
Image

জঙ্গল থেকে উদ্ধার প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, শোরগোল বালুরঘাটে

বালুরঘাট, ২৬ নভেম্বর (হি.স.): দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ। রবিবার এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর এলাকায়। মৃতদের নাম তরুণ বর্মন (২৯) ও সবিতা হেমব্রম (২৬)। দু’জনই কৃষ্ণনগর এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, সবিতা হেমব্রম বিবাহিত। তাঁর দুই সন্তান ও স্বামী আছেন। পরিবারের কথায়, বছর তিনেক ধরে সবিতার সঙ্গে তরুণের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কের কথা জানাজানি হতেই স্বামীর সঙ্গে অশান্তি শুরু হয়। এর জেরেই সবিতা ও তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বালুরঘাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top