News Flash

  • Home
  • দিনের খবর
  • কালিয়াচকে জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু বাইকচালকের, উত্তেজনা এলাকায়
Image

কালিয়াচকে জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু বাইকচালকের, উত্তেজনা এলাকায়

কালিয়াচক, ২৫ নভেম্বর (হি.স.) : মালদার কালিয়াচক থানার অদূরে ৩৪ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইকচালকের। ঘটনাটি ঘটেছে শনিবার। ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। লরিটিকে আটক করেছে পুলিশ।

মৃতের নাম আক্তার শেখ (৩৫)। বাড়ি কালিয়াচকের সুলতানগঞ্জ এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে করে সুলতানগঞ্জ থেকে কালিয়াচকের দিকে যাচ্ছিলেন আক্তার শেখ। সেই সময় একটি ১২ চাকার লরি পেছন থেকে এসে বাইকটিতে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আক্তারের।

ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। অভিযোগ, সুলতানগঞ্জ মোড় এলাকায় যত্রতত্র বালি-পাথর বোঝাই গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। ফলে যান চলাচলের ক্ষেত্রে ভীষণ সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এদিনের ঘটনার পরই সরব হন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছোলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top