News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড়জলায় দুষ্কৃতিকারীদের হামলা, উদ্ধার পিস্তল সহ দুটি বুলেট, গ্রেপ্তার এক
Image

বড়জলায় দুষ্কৃতিকারীদের হামলা, উদ্ধার পিস্তল সহ দুটি বুলেট, গ্রেপ্তার এক

আগরতলা, ২৫ নভেম্বর: পূর্ব শত্রুতার জেরে বাড়িতে গুলি চালিয়েছে দুষ্কৃতিকারীরা। বড়জলা মণিপুরি পাড়ার দুইজন ব্যক্তি ওই ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের বাড়ি থেকে একটি পিস্তল সহ দুটি বুলেট উদ্ধার করেছে। ওই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা রাতে বড়জলা স্কুলের বিপরীতে শক্তিপদ পাল নামে এক ব্যক্তির বাড়িতে দুষ্কৃতিকারীরা গুলি চালিয়েছে। বাড়ির মালিকের অভিযোগ, বড়জলা মণিপুরি পাড়ার রাকেশ রায় ও পিন্টু দেবনাথ ওই দুজন গোটা ঘটনার সাথে জড়িত। সাথে সাথে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ তদন্তে নামে। 

ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত পিন্টু দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছে। পুলিশ পিন্টু দেবনাথকে আটক করে। অন্যদিকে রাকেশ রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ঘর থেকে ৭.৬৫ এমএম পিস্তল সহ দুটি বুলেট উদ্ধার করে। কিন্তু রাকেশ রায়কে আটক করা সম্ভব হয়নি। 

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top